সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বমঞ্চে আবারও রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৭:২০ এএম
রাশমিকা মান্দানা

জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব বিনোদন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস ২০২৬’। আর এই আন্তর্জাতিক আসরে আবারও আলোচনায় ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।

গত বছর এই একই মঞ্চে প্রথম ভারতীয় তারকা হিসেবে উপস্থিত হয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। এবার তিনি আরও বড় দায়িত্ব নিয়ে ফিরছেন—আসরের সঞ্চালকের দায়িত্ব পালন করবেন রাশমিকা।

এবারের আসরের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী আবেল টেসফায়ে, যিনি সারা বিশ্বে দ্য উইকেন্ড নামে পরিচিত। ফলে এবারের আয়োজন ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন রাশমিকা মান্দানা। দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরাকোন্ডা-এর সঙ্গে বিয়ের পর হানিমুন শেষে তিনি আবারও কাজে ফিরেছেন। ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়ের পর ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন এই তারকা।

রাশমিকার সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে আলোচিত সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’। পাশাপাশি তার হাতে রয়েছে একাধিক নতুন প্রজেক্ট।

আগামী ১৯ জুন মুক্তি পেতে যাচ্ছে তার নতুন হিন্দি সিনেমা ‘ককটেল টু’, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন শাহিদ কাপুর। সিনেমাটিতে আরও রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X