সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শরণার্থী শিবির থেকে ‘সেক্রেড গেমস্’ খ্যাতি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৬:৪৫ এএম
ইরানি অভিনেত্রী এলনাজ নোরৌজী

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস্’ ইরানি অভিনেত্রী এলনাজ নোরৌজীর জীবনে এনেছে বড় পরিবর্তন। একসময় যিনি শরণার্থী শিবিরে খাবারের জন্য লাইনে দাঁড়াতেন, এখন তিনি মুম্বাইয়ে বিলাসবহুল জীবনযাপন করছেন। সম্প্রতি কিনেছেন একটি আলিশান বাড়িও।

ইরানি অভিনেত্রী এলনাজ নোরৌজী

ভারতের খ্যাতনামা কোরিওগ্রাফার ফারাহ খান বর্তমানে ইউটিউব কনটেন্ট নির্মাতা হিসেবেও কাজ করছেন। তার শোতে তারকাদের ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প উঠে আসে। সম্প্রতি তিনি এলনাজ নোরৌজীর বাড়িতে গিয়ে তার জীবনের কঠিন অধ্যায়ের কথা তুলে ধরেন।

এলনাজ জানান, তেহরানের একটি ছোট বাড়িতে পরিবারের সঙ্গে তার শৈশব কেটেছে। অনেকেই তাদের ধনী ভাবলেও বাস্তবে তা ছিল না। পরে পরিবারসহ জার্মানিতে পালিয়ে যেতে হয় এবং সেখানে শরণার্থী হিসেবে থাকতে হয়।

ইরানি অভিনেত্রী এলনাজ নোরৌজী

তার ভাষায়, আমরা খুব ছোট একটি বাড়িতে থাকতাম। শৈশব ভালোই কাটছিল, কিন্তু জার্মানিতে যাওয়ার পর সব বদলে যায়।

জার্মানির শরণার্থী শিবিরে কাটানো দিনগুলোর কথা স্মরণ করতে গিয়ে এলনাজ বলেন, তাদের কোনো পরিচয়পত্র ছিল না। একটি ছোট ঘরে গাদাগাদি করে থাকতে হতো পুরো পরিবারকে। রান্নাঘর ও বাথরুম অন্যদের সঙ্গে ভাগ করে নিতে হতো।

ইরানি অভিনেত্রী এলনাজ নোরৌজী

খাবারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো প্রতিদিন। তিনি বলেন, আমরা একটা আলু আর একটা ডিম পেতাম। সেটাই তখন অনেক ছিল। আমাদের কিছুই ছিল না—শূন্য থেকে শুরু করেছি।

গত এক দশক ধরে ভারতে কাজ করছেন এলনাজ নোরৌজী। অভিনয়ের মাধ্যমে তৈরি করেছেন নিজের পরিচিতি। জীবন বদলালেও শিকড়কে ভুলে যাননি তিনি। তার বাড়ির সাজসজ্জায় রয়েছে ইরানি সংস্কৃতির ছাপ। দেয়ালে টাঙানো রয়েছে শৈশবের ছবি এবং তেহরান ও জার্মানির স্মৃতি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X