সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘মিনার-ই-দিল্লি’ পুরস্কারে রুনা লায়লা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম
কণ্ঠশিল্পী রুনা লায়লা। ছবি: সংগৃহীত

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লাকে ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা প্রদান করা হচ্ছে। আগামী ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

আগামী ৪ মে উৎসবের উদ্বোধন করবেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত আদুর গোপালকৃষ্ণন। দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে ৮ মে পর্যন্ত চলবে এই উৎসব। এতে বিশ্বের ৬০টি দেশের ১৭৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের উৎসবে নারী ক্ষমতায়ন, সামাজিক বিষয় এবং শিশু-কিশোরদের নিয়ে নির্মিত চলচ্চিত্রের পাশাপাশি নারী নির্মাতাদের উৎসাহিত করা হবে। আয়োজনে সহযোগিতা করছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস।

পুরস্কারপ্রাপ্তির খবর জানিয়ে ফেসবুকে এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে এবং সম্মাননা পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। তিনি উৎসবের সভাপতি রাম কিশোরসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং উৎসবের সফলতা কামনা করেন।

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ এই সম্মাননা ‘মিনার-ই-দিল্লি’। এর আগে এই পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা, ভারতের শর্মিলা ঠাকুর, তিগমাংশু ধুলিয়া, শত্রুঘ্ন সিনহা, জোহরা সেহগালসহ আরও অনেকে।

উৎসবের সভাপতি রাম কিশোর রুনা লায়লাকে পাঠানো এক চিঠিতে তাঁর সংগীত জীবনের প্রশংসা করেন। তিনি বলেন, রুনা লায়লার কণ্ঠ ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে এবং তাঁর গান দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধ তৈরি করেছে।

এবারের উৎসবে শর্মিলা ঠাকুর, রেভাতি, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্বেতা মেনন, মেঘনা মালিক, হিমানি শিবপুরি, মুকেশ তিওয়ারি, রাজপাল যাদব, রঘুবীর যাদব, যশপাল শর্মা, পীযূষ মিশ্র, রাজেন্দ্র গুপ্ত, ঊষা উত্থুপ, আদুর গোপালকৃষ্ণন, কেতন মেহতা এবং চিত্তরঞ্জন ত্রিপাঠীসহ অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব অংশ নেবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X