সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘বেশি জুম করবেন না’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২০ এএম
কারিশমা কাপুর

পাপারাজ্জিদের অতিরিক্ত জুম করে ছবি তোলার প্রবণতা নিয়ে আবারও বিতর্ক তৈরি হয়েছে বলিউডে। এবার সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর।

সম্প্রতি একটি শুটিং সেটে পৌঁছালে অভ্যাসমতো ক্যামেরাম্যানরা তাকে ঘিরে ধরেন। নিয়ম মেনে হাসিমুখে পোজ দেন কারিশমা কাপুর। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন তিনি সরে যাওয়ার চেষ্টা করেন।

সে সময় তিনি লক্ষ্য করেন, কয়েকজন পাপারাজ্জি তাকে পিছন থেকে অতিরিক্ত জুম করে ছবি তুলছেন। বিষয়টি তার নজর এড়ায়নি। তাৎক্ষণিকভাবে ঘুরে দাঁড়িয়ে তিনি কড়া ভাষায় বলেন, “বেশি জুম করবেন না।”

তার এই মন্তব্যের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

নেটিজেনদের বড় একটি অংশ অভিনেত্রীর এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমি একটি ভিডিও দেখেছি যেখানে সিড এবং কিয়ারা একটি অনুষ্ঠানের জন্য পোজ দিচ্ছিলেন। অথচ পাপারাজ্জিরা সিডকে সরিয়ে কিয়ারাকে জুম করছিল। এটা সত্যিই অসম্মানজনক।’

অন্য একজন পরামর্শ দিয়ে লিখেছেন, ‘সব অভিনেতা-অভিনেত্রীদের এক হয়ে এমন কর্মী রাখা উচিত যারা তাদের মুভমেন্টের সময় আড়াল তৈরি করবেন। শিল্পীরা প্রতিবাদ শুরু করলে পাপারাজ্জিরাও এসব বন্ধ করতে বাধ্য হবে।’

এদিকে ব্যক্তিগত জীবনের এই তিক্ত অভিজ্ঞতার মাঝেই পেশাদার জীবনে দারুণ ছন্দে আছেন কারিশমা। সম্প্রতি ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার সিজন ৫’-এর টিজার প্রকাশ পেয়েছে। সেখানে কারিশমার উপস্থিতি দর্শকদের নস্টালজিক করে তুলেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X