সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অভিনেতা ভরত কাপুর আর নেই

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০১:১২ পিএম
অভিনেতা ভরত কাপুর

বলিউডের স্বর্ণযুগের পরিচিত মুখ ও অভিজ্ঞ অভিনেতা ভরত কাপুর আর নেই। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে মুম্বাইয়ের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ভরত কাপুর ছিলেন বলিউডের একজন দক্ষ চরিত্রাভিনেতা, যিনি বিশেষ করে খলনায়ক ও সহচর চরিত্রে নিজের অভিনয় দক্ষতার জন্য পরিচিত ছিলেন। সংযত সংলাপ ও বাস্তবধর্মী অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন।

১৯৭০-এর দশকে বলিউডে যাত্রা শুরু করা এই অভিনেতা একের পর এক জনপ্রিয় সিনেমায় কাজ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— ‘নুরি’ (১৯৭৯), ‘রাম বলরাম’ (১৯৮০), ‘লাভ স্টোরি’ (১৯৮১), ‘বাজার’ (১৯৮২), ‘গুলামি’ (১৯৮৫), ‘আখরি রাস্তা’ (১৯৮৬), ‘সত্যমেব জয়তে’ (১৯৮৭), ‘স্বর্গ’ (১৯৯০), ‘খুদা গাওয়া’ (১৯৯২) ও ‘রঙ’ (১৯৯৩)।

পরবর্তীতে তিনি ‘বরসাত’ (১৯৯৫), ‘সাজান চলে সসুরাল’ (১৯৯৬) এবং ‘মীনাক্ষী: এ টেল অফ থ্রি সিটিজ’ (২০০৪)-এর মতো সিনেমাতেও অভিনয় করেন। আইনজীবী, পুলিশ অফিসার থেকে শুরু করে শক্তিশালী খলনায়ক—বিভিন্ন চরিত্রে তিনি ছিলেন সমান স্বচ্ছন্দ।

শুধু বড় পর্দাই নয়, ছোটপর্দাতেও ভরত কাপুর ছিলেন সমান জনপ্রিয়। ‘ক্যাম্পাস’, ‘শাঁস’, ‘আমানত’, ‘তারা’ ও ‘চুনোতি’-র মতো ধারাবাহিকে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিতি পান।

সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু অবতার গিল। তিনি জানান, ভরত কাপুর কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এবং তাদের প্রায় ৫০ বছরের বন্ধুত্ব ছিল।

ব্যক্তিগত জীবনে স্ত্রী লোপা এবং দুই ছেলে রাহুল ও সাগরকে রেখে গেছেন ভরত কাপুর। এর আগে তার একমাত্র কন্যা কবিতা অকালপ্রয়াত হন। অভিনেতার চলে যাওয়ায় ভক্তদের মাঝেও শোকের আবহ বিরাজ করছে। তবে পর্দার সেই চিরচেনা ভরত কাপুর তার কালজয়ী কাজের মধ্য দিয়েই বেঁচে থাকবেন আজীবন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X