সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দক্ষিণী অভিনেত্রী আশু রেড্ডির বিরুদ্ধে প্রতারণার মামলা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০২:০১ পিএম
অভিনেত্রী আশু রেড্ডি। ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ভারতের দক্ষিণী অভিনেত্রী ও ‘বিগ বস’ তারকা আশু রেড্ডির বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক সূত্রের বরাতে জানা গেছে, লন্ডনে কর্মরত এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এই অভিনেত্রীর বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, আশু রেড্ডি ওই যুবকের কাছ থেকে ৯ কোটি ৩৫ লাখ রুপি আত্মসাত করেছেন। এই অভিযোগের ভিত্তিতে ভারতের হায়দরাবাদের সেন্ট্রাল ক্রাইম স্টেশনে মামলা নথিভুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী যুবকের নাম ওয়াই ভি ধর্মেন্দ্র। তার বাবা সত্যনারায়ণ থানায় এ অভিযোগ দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালে আশু রেড্ডি লন্ডনে ভ্রমণে গেলে সেখানে ধর্মেন্দ্রর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং অভিনেত্রী তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন।

তবে অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খোলেন আশু রেড্ডি। নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভুয়া তথ্য’ বলে দাবি করে তিনি কঠোর প্রতিক্রিয়া জানান।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় আশু রেড্ডি লেখেন, তার সম্মতি ছাড়া কোনো ধরনের ভুয়া খবর বা তথ্য ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভক্ত ও সংবাদমাধ্যমকে তথ্য প্রচারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশের তদন্ত চলমান থাকলেও আশু রেড্ডি নিজের অবস্থানে অনড় থেকে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন।

দক্ষিণী বিনোদন জগতের পরিচিত মুখ আশু রেড্ডি মূলত তেলেগু সিনেমার মাধ্যমে ক্যারিয়ার গড়ে তোলেন। ‘চাল মোহন রাঙ্গা’, ‘ফোকাস’, ‘স্পার্ক লাইফ’, ‘ইয়েভাম’ এবং ‘পদ্মাব্যুহম লো চক্রধারী’র মতো সিনেমায় অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। তবে ‘বিগ বস তেলেগু’ রিয়েলিটি শো-তে অংশ নেওয়ার পর তার পরিচিতি আরও বেড়ে যায়।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X