সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দীপিকা পাড়ুকোনের ‘রাকা’ সিনেমা ঘিরে গুঞ্জন

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম
দীপিকা পাড়ুকোন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন গত এক বছর ধরে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার—দুই দিক থেকেই ব্যাপক আলোচনায় রয়েছেন। মা হওয়ার পর কাজের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত আরোপ করেছেন বলে জানা যায়।

বিশেষ করে, তিনি দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন—যা ইন্ডাস্ট্রিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই সিদ্ধান্তের কারণে কয়েকটি বড় প্রজেক্ট হাতছাড়া হয়েছে বলেও গুঞ্জন রয়েছে।

দীপিকা পাড়ুকোন

সব গুঞ্জনের মাঝেই অ্যাটলি কুমার পরিচালিত এবং আল্লু অর্জুন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’-তে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন দীপিকা।

এই সিনেমাটি একটি বিগ বাজেট অ্যাকশনধর্মী প্রজেক্ট, যেখানে দীপিকাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে নির্মাতারা নিশ্চিত করেছেন।

সম্প্রতি শোনা যাচ্ছে, দীপিকা নাকি দ্বিতীয়বার মা হতে চলেছেন। এই খবর সামনে আসতেই নতুন গুঞ্জন ছড়ায়—‘রাকা’ ছবিতে নাকি দীপিকার চরিত্রের পর্দায় উপস্থিতি কমিয়ে দেওয়া হচ্ছে। এমনও দাবি ওঠে, শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই চরিত্র ছোট করা হচ্ছে।

দীপিকা পাড়ুকোন

তবে এসব জল্পনা উড়িয়ে দিয়েছেন ছবির নির্মাতারা। তাঁর বক্তব্য, যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, ঠিক সেভাবেই কাজ এগোচ্ছে। দীপিকা এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সঠিক সময়ে সবকিছু প্রকাশ্যে আনা হবে।

নির্মাতা আরো জানান, দীপিকা পুরো টিমে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেন এবং ভীষণ আনন্দময় একজন মানুষ।

খবর অনুযায়ী, এই ছবিতে অ্যাকশন ঘরানার চরিত্রে দেখা যাবে দীপিকাকে। তাঁর পাশাপাশি থাকছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুর। বিগ বাজেটের এই সিনেমা ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X