সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘রাজ আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৩:২০ এএম
অভিনেত্রী দীপা খন্দকার

মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত এই নাটকের প্রতিটি পর্বই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে, যার ফলে নতুন পর্বের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

নাটকে ‘ফাতেমা’ নামের ফুফু চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দীপা খন্দকার। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি নাটকটির অভাবনীয় জনপ্রিয়তা নিয়ে কথা বলেন।

তিনি জানান, দীর্ঘ অভিনয় জীবনে এমন দর্শক প্রতীক্ষা খুব কমই দেখেছেন। তার ভাষায়, দর্শক এখন নাটকের প্রতিটি পর্বের জন্য অপেক্ষা করছে, যা সাম্প্রতিক সময়ে বিরল একটি ঘটনা।

অভিনেত্রী দীপা খন্দকার

নাটকের সাফল্যের পেছনে নির্মাতা মোস্তফা কামাল রাজের দূরদর্শী চিন্তাকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন দীপা খন্দকার। তিনি বলেন, দর্শকের এমন বিপুল ভালোবাসা তারা শুরুতে কল্পনাও করেননি। এটি পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল, বিশেষ করে নির্মাতার ধারণা ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নাটকের ‘ফাতেমা’ চরিত্রটি তার ব্যক্তিগত জীবনের এক অপূর্ণতাকে নতুনভাবে পূরণ করেছে বলেও জানান দীপা খন্দকার। দর্শকদের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সামাজিক মাধ্যমে অসংখ্য মানুষ তাকে ‘জাতীয় ফুপু’ হিসেবে সম্বোধন করছেন, যা তার জন্য এক বিশেষ অনুভূতি।

নাটকটির এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত দীপা এর কৃতিত্ব দিয়েছেন নির্মাতা রাজকে। কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, এটা যে এত বড় আকারে মানুষের হৃদয়ে গিয়ে নাড়া দেবে সেটা আসলে আমরা বুঝতে পারিনি। আমরা শুরু করেছিলাম মনে করে আমাদের চেষ্টা ছিল যে আমরা মানুষের ভালো লাগার জন্য কিছু করব। সেটা যে এত বেশি হয়ে যাবে ভালো লাগাটা এটা আমরা আসলে আশা করিনি। এটার জন্য আমি বলব যে সবার আগে তো রাজের সবচেয়ে বড় কৃতিত্ব। রাজ এভাবে চিন্তা করেছে এবং আমাদের দর্শকদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এই জায়গায় আপনারা স্থান দিয়েছেন।

অভিনেত্রী দীপা খন্দকার

পর্দায় তার অভিনীত চরিত্রটি বাস্তব জীবনেও এক বিশেষ অপূর্ণতা ঘুচিয়ে দিয়েছে বলে জানান দীপা খন্দকার। ব্যক্তিগত জীবনের এক আক্ষেপ তুলে ধরে তিনি বলেন, অনেক ভালো লাগাটা আসলে আমি জানি না আর কখনো এই জায়গায় পৌঁছাতে পারব কি না বা এইরকম ভাবে আপনাদেরকে নাড়া দিতে পারব কি না। এইরকম একটা কমেন্ট আমি সব সময় পাই। আমার ফেসবুক ভরে যায় সমস্ত কমেন্টে। এইরকম কমেন্ট পাই যে এইরকম ফুপু যেন সব বাসায় থাকে সবার জীবনে থাকে। তো আজকে একটা কথা বলি যে আমার যেহেতু ভাই নাই আমি আমার জীবনে কখনোই ফুপু হতে পারব না বা পারিনি। সেই ফুপুটা রাজ আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে। মানে এটা আসলে অনেক অনেক বড় ব্যাপার।

নাটকটির ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে। এতে দীপা খন্দকারের স্বামী চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। পারিবারিক গল্প ও আবেগঘন ঘটনাপ্রবাহের কারণে নাটকটি দর্শকদের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। বর্তমানে সামাজিক মাধ্যমেও দীপা খন্দকার তার এই চরিত্রের জন্য ‘জাতীয় ফুপু’ হিসেবে পরিচিতি পাচ্ছেন।

সামাজিক মাধ্যমেও ‘এটা আমাদেরই গল্প’ এখন একটি ট্রেন্ডিং কনটেন্ট, যেখানে দর্শকরা নিয়মিতভাবে চরিত্র ও গল্প নিয়ে আলোচনা করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X