সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শাকিব খানের ‘প্রিন্স’ এবার ইতালিতে

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পিএম
শাকিব খানের ‘প্রিন্স’ এবার ইতালিতে

দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। ইতালির ভেনিস ও রোম শহরের দুটি সিনেমা হলে আগামী শনিবার (১৮ এপ্রিল) এবং সোমবার (২০ এপ্রিল) ছবিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে এর আগে ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’ আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘প্রিন্স’, যা ঈদের সর্বশেষ চলচ্চিত্র হিসেবে বিদেশের প্রেক্ষাগৃহে যাচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ইতালিতে বসবাসরত বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষভাবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রযোজনা সূত্রে জানা গেছে, সিনেমাটির ডিজিটাল ফাইল নতুন করে আপডেট করা হয়েছে। দেশে মুক্তির সময় দর্শকদের কাছ থেকে পাওয়া সাউন্ড, কালার এবং ভিএফএক্স সংক্রান্ত কিছু অভিযোগ বিবেচনায় নিয়ে উন্নত প্রযুক্তিতে একটি “কারিগরি ত্রুটিমুক্ত সংস্করণ” তৈরি করা হয়েছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ অ্যাকশন সিনেমাটি নব্বই দশকের ঢাকার অপরাধজগত কেন্দ্র করে নির্মিত হয়েছে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাটিতে একজন প্রতাপশালী গ্যাংস্টার হিসেবে দেখা গিয়েছে তাকে।

কিং খানের সঙ্গে এই সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ, কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনারসহ আরও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী। ইতালিতে এই বিশেষ প্রদর্শনীর মাধ্যমে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই এখন আন্তর্জাতিক বাজারে প্রবেশের পথ তৈরি করছে। সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন, এটি ঢালিউডের জন্য একটি ইতিবাচক আন্তর্জাতিক সম্প্রসারণের সূচনা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X