সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পরে বুঝেছি বলিউডের রাজনীতি: প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পিএম
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় এখন আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিষ্ঠিত এক নাম। তবে ক্যারিয়ারের শুরুর দিকে ইন্ডাস্ট্রির নানা ‘রাজনীতি’ ও স্বজনপ্রীতির শিকার হতে হয়েছিল তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

প্রিয়াঙ্কা জানান, শুরুতে তিনি ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতির বিষয়টি বুঝতেন না। তার ভাষায়, “আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন, তখন ভাবতামযেমন আমার বাবা-মা আমার সাফল্য চান, তেমনি বড় তারকারাও তাদের সন্তানদের সফল দেখতে চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু পরে ইন্ডাস্ট্রির আসল রাজনীতিটা বুঝতে শিখেছি।”

তিনি বলেন, বলিউডে কাজের শুরুতে নানা বাধা ও অপমানের মুখে পড়তে হয়েছে তাকে। ‘সালাম-এ-ইশ্‌ক’ ছবির শুটিংয়ের সময় একটি বড় বাজেটের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান এবং চুক্তিবদ্ধও হন। কিন্তু পরে হঠাৎ করেই তাকে সেই সিনেমা থেকে বাদ দেওয়া হয়।

প্রিয়াঙ্কার দাবি, ওই ছবির সহ-অভিনেতাই একসময় তাকে সরাসরি জানান যে, তাকে আর রাখা হচ্ছে না। চুক্তি স্বাক্ষরের পরও এমন ঘটনায় তিনি ভীষণভাবে হতবাক হয়ে পড়েছিলেন। এমনকি আরেকটি ছবিতেও প্রধান চরিত্রে থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে অন্য কাউকে নেওয়া হয়।

তিনি আরও জানান, একাধিকবার এ ধরনের প্রত্যাখ্যানের শিকার হয়ে একসময় অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। বিকল্প পেশায় যাওয়ার চিন্তাও করেছিলেন।

তবে শেষ পর্যন্ত নিজের স্বপ্ন থেকে সরে যাননি প্রিয়াঙ্কা। অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে তিনি শুধু বলিউডেই নয়, হলিউডেও নিজের অবস্থান শক্ত করেছেন। ‘দেশি গার্ল’ খ্যাত এই অভিনেত্রী এখন আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X