মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ইন্ডাস্ট্রির ভেতরের রাজনীতি অনেক কঠিন : প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৫ এএম
প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। স্বজনপ্রীতি বা কোনো ধরনের পারিবারিক প্রভাব ছাড়াই কঠোর পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে তিনি সিনেমা জগতে জায়গা করে নেন। তবে এই পথ সহজ ছিল না—বরং ছিল নানা বাধা, মানসিক চাপ ও বিতর্কিত অভিজ্ঞতায় ভরা।

প্রিয়াঙ্কা চোপড়া

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের পর্দার আড়ালের বাস্তবতা এবং নিজের কেরিয়ারের শুরুতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন।

প্রিয়াঙ্কা জানান, ইন্ডাস্ট্রিতে নতুন আসার সময় তিনি “নেপোটিজম” বা স্বজনপ্রীতি শব্দটির গভীরতা বুঝতেন না। তাঁর ধারণা ছিল, যে কেউ সফল হতে চায়, তার পরিবার যেমন সমর্থন করে, তেমনই ইন্ডাস্ট্রির বড় তারকারাও তাদের সন্তানদের সফল দেখতে চাইবেন।

প্রিয়াঙ্কা চোপড়া

কিন্তু সময়ের সাথে সাথে তিনি বুঝতে পারেন, ইন্ডাস্ট্রির ভেতরে থাকা রাজনৈতিক বাস্তবতা অনেক জটিল এবং কঠিন।

তিনি আরও জানান, ‘সালাম-এ-ইশ্‌ক’ ছবির শুটিং চলাকালীন একটি বড় হিন্দি সিনেমায় কাজের সুযোগ পান এবং চুক্তিও স্বাক্ষর করেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে তাকে সেই প্রজেক্ট থেকে সরিয়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

তার মতে, এমনকি সেই ছবির সহ-অভিনেতা সরাসরি তাকে জানিয়েছিলেন যে, তিনি আর ওই সিনেমার অংশ নন—যা তার জন্য ছিল অত্যন্ত অপমানজনক ও মানসিকভাবে ভেঙে পড়ার মতো একটি অভিজ্ঞতা।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা আরও বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে একাধিকবার তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয় এবং প্রতিশ্রুত চরিত্র থেকেও সরিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভাবতে শুরু করেছিলেন।

সব বাধা ও সংগ্রাম পেরিয়ে প্রিয়াঙ্কা চোপড়া আজ শুধু বলিউড নয়, হলিউডেও একজন সফল অভিনেত্রী হিসেবে কাজ করছেন। “দেশি গার্ল” খ্যাত এই তারকা এখন আন্তর্জাতিক বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X