সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
স্পর্শিয়া

আমি খুব অলস, কম কাজ করলেও চলে

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ এএম
অর্চিতা স্পর্শিয়া

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া বরাবরই নিজের অভিনয় দিয়ে দর্শকদের নজর কাড়লেও কাজের সংখ্যার ক্ষেত্রে তিনি সবসময়ই ছিলেন বেছে নেওয়া। সমসাময়িক অনেক অভিনেত্রীর তুলনায় তাকে পর্দায় তুলনামূলক কম দেখা যায়—এই প্রশ্নটি দীর্ঘদিন ধরেই দর্শকদের মনে ছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়েই খোলামেলা কথা বলেছেন স্পর্শিয়া।

অর্চিতা স্পর্শিয়া

সাক্ষাৎকারে নিজের কাজের ধরণ এবং ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে গিয়ে স্পর্শিয়া অকপটে বলেন, ‘আমি কম কাজ করি কারণ আমি খুব আইলসা। আমি খুবই অলস। এবং আমার জীবনে যেহেতু খুব একটা ডিমান্ড নেই, আমি খুবই সাধারণ মানুষ।’

তার এই সরল স্বীকারোক্তি ইতোমধ্যেই ভক্তদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

জনসাধারণের মধ্যে তারকাদের জীবনযাপন নিয়ে নানা ধরনের ধারণা প্রচলিত রয়েছে। তবে সেই ধারণাগুলো অনেক সময় বাস্তবতার সঙ্গে মেলে না—এমনটাই মনে করেন স্পর্শিয়া।

অর্চিতা স্পর্শিয়া

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে বাইরে থেকে দেখলে অনেকে মনে করে যে আমি খুব মুডি বা খুব হাই-ফাই লাইফস্টাইল আমার, ওরকম কিছু না।’

অভিনেত্রী আরও জানান, তার জীবনযাপন অত্যন্ত সাধারণ এবং চাহিদাও সীমিত। ‘আমি খুবই সাধারণ মানুষ, আমার জীবনযাপন খুবই সাধারণ। আমার খুব চাওয়া-পাওয়া নাই জীবনে, তো যে কারণে আমার কম কাজ করলেও চলে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X