সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রণবীর-দীপিকার সংসার কি সত্যিই ভাঙনের মুখে?

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০১:২০ এএম
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন। দীর্ঘ প্রেমের সম্পর্ক ও প্রায় আট বছরের দাম্পত্য জীবন কি সত্যিই ভাঙনের মুখে—এ প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি অনলাইন আলোচনা প্ল্যাটফর্ম রেডিতে একটি ভাইরাল পোস্ট থেকেই এই নতুন জল্পনার সূত্রপাত। সেখানে দাবি করা হয়, এই তারকা দম্পতির মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে।

আরও বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই নাকি তারা আইনি বিচ্ছেদের পথে হাঁটতে পারেন—যদিও এই দাবির কোনো আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি।

এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে তাদের কন্যা দুয়ার ভবিষ্যৎ নিয়েও অনেকে চিন্তা প্রকাশ করছেন। তবে এখন পর্যন্ত রণবীর বা দীপিকা—কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

সম্প্রতি রণবীর সিং অভিনীত সম্ভাব্য ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ নিয়েও আলোচনা চলছে। সিনেমাটির সাফল্য উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে দীপিকার অনুপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন ওঠে, যা গুঞ্জনকে আরও উসকে দেয়। যদিও পরে সমালোচনার জবাবে দীপিকা স্পষ্টই জানান, তিনি সিনেমাটি সবার আগেই দেখে ফেলেছেন।

এদিকে তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই বিচ্ছেদের খবর পুরোপুরিই ভিত্তিহীন। এর আগেও ২০২৪ সালে একই ধরনের গুজব ছড়িয়েছিল, যা পরে নাকচ করেন রণবীর নিজেই।

তখন তিনি জানিয়েছিলেন, তাদের সম্পর্কে কোনো সমস্যা নেই। সংসার জীবনে তারা ভালো আছেন।

ভক্তদের একাংশ মনে করছেন, গ্ল্যামার দুনিয়ায় এ ধরনের গুঞ্জন নতুন কিছু নয়—বাস্তবের সঙ্গে যার মিল অনেক সময়ই থাকে না।

সব মিলিয়ে, ‘বাজিরাও-মাস্তানি’ জুটির সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা থাকলেও, সত্যিটা জানতে এখন অপেক্ষাই ভরসা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X