সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
জয়া আহসান

মাছ-ডিম খেলে মনে হয় প্রাণী হত্যা করছি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ এএম
ঢাকা-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান

ঢাকা ও কলকাতা—দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান শুধু অভিনয়েই নয়, ব্যক্তিগত জীবন, ফিটনেস সচেতনতা এবং খাদ্যাভ্যাস নিয়েও নিয়মিত আলোচনায় থাকেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের খাদ্যাভ্যাস ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে জয়া আহসান জানান, গত প্রায় তিন বছর ধরে তিনি নিজেকে পেসকাটেরিয়ান জীবনধারার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

তিনি বলেন, তিনি খেতে ভালোবাসেন এবং খাওয়াকে শুধু শরীর নয়, আত্মার তৃপ্তির মাধ্যম হিসেবেও দেখেন। ডায়েট নিয়ে অতিরিক্ত কড়াকড়ি না করে নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী খাদ্যাভ্যাস বজায় রাখার পক্ষেই তিনি।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান

অভিনেত্রী আরও জানান, সাম্প্রতিক সময়ে মাছও খেতে পারছি না, ডিমও খেতে পারছি না। আমার মনে হয় আমি প্রাণী হত্যা করছি।

তার ভাষায়, প্রাণী অধিকার নিয়ে কাজ করার পর থেকেই এই মানসিক পরিবর্তন এসেছে। প্রাণী হত্যা নিয়ে একটি নৈতিক দ্বিধা তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জয়া আহসান বলেন, প্রাণী অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তাঁর খাদ্যভাবনায় পরিবর্তন এসেছে।

তবে একই সঙ্গে তিনি মনে করেন, শরীরের জন্য প্রোটিন গ্রহণ অত্যন্ত জরুরি, বিশেষ করে নারীদের ক্ষেত্রে।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান

খাবারের ক্ষেত্রে নিজের পছন্দ নিয়েও মজার মন্তব্য করেছেন জয়া। তিনি বলেন, ‘শুটিং সেটে শিঙাড়া, কাঁচা মরিচ আর পেঁয়াজ না দিলে আমার মাথা গরম হয়ে যায়। এটা আমাদের শুটিংয়ের জাতীয় খাবার।’

পাশাপাশি প্রতিদিন সকালে মায়ের হাতের এক কাপ দুধ চা তাঁর জন্য অপরিহার্য বলেও জানান তিনি।

সবজি ও কাঁচা খাবারের প্রতি ঝোঁক ছোটবেলা থেকেই। অনেকে মজা করে বলেন তিনি নাকি সবকিছু কাঁচাই খান। তবে এ প্রসঙ্গে জয়ার ব্যাখ্যা, ‘সবকিছু কাঁচা খাই না, তবে আমি অনেক কিছু কাঁচা খেতে পারি।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X