সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আবারও পর্দায় একসঙ্গে আসছেন দেব-শুভশ্রী

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫০ এএম
আবারও পর্দায় একসঙ্গে আসছেন দেব-শুভশ্রী

দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছে জনপ্রিয় ও সুপারহিট জুটি হিসেবে পরিচিত দেব এবং সুভাশ্রী গাঙ্গুলী। একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে এই জুটি টালিউডে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছে। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন পেরিয়েও তাদের পর্দার রসায়ন কখনোই ম্লান হয়নি।

এ কারণেই টালিগঞ্জে এখন সবচেয়ে আলোচিত বিষয়—আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন দেব-শুভশ্রী জুটি।

এবার শুধু অভিনয়েই নয়, নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দেব। প্রথমবারের মতো তিনি পরিচালকের দায়িত্ব নিতে যাচ্ছেন। নিজের পরিচালিত এই নতুন সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন সুভাশ্রী গাঙ্গুলী।

দেব-শুভশ্রী

টালিউডে এটি হতে যাচ্ছে একটি বড় ধরনের চমক, কারণ বহুদিন পর এই জনপ্রিয় জুটি আবারও একসঙ্গে কাজ করতে চলেছে নতুন আঙ্গিকে।

চমকের এখানেই শেষ নয়। এই সিনেমার মাধ্যমে টালিউডে ফিরছেন অনির্বাণ ভট্টাচার্য। নানা জটিলতার কারণে দীর্ঘদিন বড় পর্দার বাইরে থাকা এই অভিনেতাকে নতুন করে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন দেব। ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে অনির্বাণের কাজ বন্ধ থাকলেও সম্প্রতি বিষয়টি সমাধানে উদ্যোগ নেন দেব। এ প্রসঙ্গে তিনি আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি অভিনেতা প্রসেনজিতের সঙ্গে আলোচনার পর সবুজ সংকেত পান।

তবে সিনেমায় অনির্বাণের চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘দেশু ৭’, যদিও চূড়ান্ত নাম এখনও নির্ধারিত হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে ইতোমধ্যে তার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

দেব-শুভশ্রী

জানা গেছে, সিনেমাটির কাজ চলবে টানা কয়েক মাস ধরে। জুন থেকে আগস্ট পর্যন্ত প্রায় ৫০ দিন ধরে চলবে সিনেমার শুটিং। সেখানে যুক্ত থাকবেন প্রায় ১০ হাজার টেকনিশিয়ান।

সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ছবিটি মুক্তি পাবে।

অভিনয়, প্রযোজনা, পরিচালনা এবং কাহিনি রচনাসিহ এই সিনেমায় দেবকে একসঙ্গে একাধিক ভূমিকায় দেখা যাবে। ফলে তার এই নতুন যাত্রা নিয়ে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি। সব মিলিয়ে, বহুদিন পর আবারও দেব-শুভশ্রী জুটির ফেরা এবং তার সঙ্গে নতুন চমক, সবকিছু মিলিয়ে ছবিটি ঘিরে আগ্রহ তুঙ্গে।

উল্লেখ্য, দেব-শুভশ্রী জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধুমকেতু’ গেল বছর মুক্তি পেলে সেটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X