সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অভিনয় ছেড়ে রাজনীতিতে বর্ষা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫০ এএম
আফিয়া নুসরাত বর্ষা

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে তারকাদের রাজনীতিতে প্রবেশ নতুন কোনো বিষয় নয়। সময়ের সঙ্গে সঙ্গে অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী তাদের ক্যারিয়ার পরিবর্তন করে জনগণের প্রতিনিধিত্ব করার পথ বেছে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা, যিনি অভিনয় জীবনকে বিদায় জানিয়ে রাজনীতির ময়দানে নাম লেখাচ্ছেন।

আফিয়া নুসরাত বর্ষা

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তার স্বামী ও জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। তিনি জানান, দীর্ঘদিন ধরেই বর্ষা নীরবে সাধারণ মানুষের পাশে থেকে সেবা কার্যক্রম চালিয়ে আসছেন এবং এবার সেই কাজকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই রাজনীতিতে আসছেন।

অনন্ত জলিল বলেন, বর্ষা অনেক আগে থেকেই মানুষের সেবায় যুক্ত ছিলেন। তিনি স্কুল ব্যাগে করে অর্থ নিয়ে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে নিজ হাতে মানুষের মাঝে তা বিতরণ করতেন। সকাল থেকে বিকেল পর্যন্ত এভাবে মানুষের পাশে থাকার মধ্যেই তার প্রকৃত দেশসেবার ইচ্ছা প্রকাশ পেয়েছে বলে জানান তিনি।

আফিয়া নুসরাত বর্ষা

রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে অনন্ত জলিল আরও বলেন, সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আগে যুক্ত না থাকলেও জনগণের সেবা করতে গেলে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন হয়। এ সময় তিনি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)) নেতা হাসনাত আবদুল্লাহর প্রসঙ্গও তুলে ধরেন।

আফিয়া নুসরাত বর্ষা

তিনি বলেন, ‘এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়!’ অভিনেতার মতে, সৎভাবে কাজ করলে জনগণ কখনও কাউকে প্রত্যাখ্যান করে না।

তিনি বলেন, ‘কেউ যদি সৎ থাকে আমার মনে হয় না জনগণ তাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি যদি সৎ মানুষ হই, তবে আমাকে কেন তাড়াবে? এটাই হলো আমার মূল বক্তব্য।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X