সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রযোজকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ জনপ্রিয় অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম
প্রযোজক ও ‘টেন্ট সিনেমা’র কর্ণধার সুশান্ত দাস এবং অভিনেত্রী সুকন্যা দত্ত গুহ। ছবি: সংগৃহীত

এবার বাংলা টেলিভিশন জগতের প্রভাবশালী প্রযোজক ও ‘টেন্ট সিনেমা’র কর্ণধার সুশান্ত দাসের বিরুদ্ধে যৌন হেনস্তা এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী সুকন্যা দত্ত গুহ। অভিনেতা রাহুল ব্যানার্জির মৃত্যুর পর যখন টালিপাড়া উত্তাল, ঠিক সেই মুহূর্তে সামনে এলো এমন এক চাঞ্চল্যকর অভিযোগের বার্তা। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনই একটি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই পোস্ট নিয়ে ইতোমধ্যে ‘ন্যাশনাল কমিশন ফর উইমেন’-এর দ্বারস্থ হয়েছেন সুকন্যা দত্ত।

কয়েক বছর আগের ঘটনা একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুকন্যা দত্ত বলেন, গত আট বছর ধরে তাকে এবং তার পরিবারকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক হেনস্তা করে আসছেন সুশান্ত দাস। ঘটনার সূত্রপাত ধারাবাহিক ‘দীপ জ্বেলে যাই’-এর সেটে বলে জানান এ অভিনেত্রী।

সুকন্যা বলেন, ‘সুশান্ত দাস আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন আমি যদি রাজি না হই, তবে আমার দৃশ্যটি রাখা হবে না। আমি রাজি হইনি বলে শেষ পর্যন্ত সত্যিই আমার সিনটি বাদ দিয়ে শুধু একটি পাসিং শট রাখা হয়েছিল। আর সেখান থেকেই শুরু হয় আমার ওপর অনাচার।'

অভিনেত্রী আরও দাবি করে বলেন, এখানেই শেষ নয়। তার বাবাকে ভালো কাজের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখাতেন তিনি। মফস্বলের মেয়ে হওয়ায় এবং ক্যারিয়ার নষ্ট হওয়ার ভয়ে এতদিন চুপ ছিলেন তিনি। সুকন্যা বলেন, তার স্বামী সাহস জোগানোয় এবং নিজের চার মাসের সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই তিনি আজ সরব হয়েছেন।

অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগ শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন প্রযোজক সুশান্ত দাস। তিনি বলেন, আমি সামাজিক মাধ্যমে পোস্টটি দেখেছি। সুকন্যা ২০১৯ সালে আমার একটি ধারাবাহিকে কাজ করেছিল। এত বছর পর হঠাৎ কেন এমন অভিযোগ তোলা হলো, তা ভেবে আমি অবাক হচ্ছি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X