সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ধুরন্ধর ২ সাফল্যের পর সারা অর্জুনকে মধুবালা চরিত্রে প্রস্তাব

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪০ এএম
সারা অর্জুন

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ও দ্বিতীয় পর্বের বিপুল সাফল্যের পর বলিউডে নতুন আলোচনায় উঠে এসেছেন তরুণ অভিনেত্রী সারা অর্জুন। বিশেষ করে রণবীর কাপুরের সঙ্গে তার পর্দার রসায়ন নিয়ে শুরুতে যে বিতর্ক তৈরি হয়েছিল, ছবিটি মুক্তির পর তা দ্রুতই প্রশংসায় রূপ নেয়। বর্তমানে ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে এবং একের পর এক রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে।

এই সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় একটি নতুন প্রজেক্টে কাজের সুযোগ পেতে পারেন সারা অর্জুন। ভারতীয় চলচ্চিত্রের স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার জীবনীভিত্তিক একটি বড় বাজেটের ছবিতে তাকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।

বিনোদনভিত্তিক গণমাধ্যম পিঙ্কভিলার সূত্র অনুযায়ী, এই সম্ভাব্য ছবির সঙ্গে যুক্ত থাকতে পারেন খ্যাতনামা প্রযোজক সঞ্জয়লীলা বানসালি এবং পরিচালক জ্যাসমিত কে রিন। যদিও এ বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

জানা গেছে, ছবিটি মূলত মধুবালার প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এতে হিন্দি সিনেমার স্বর্ণযুগের গৌরবময় অধ্যায়, মধুবালার অভিনয়জীবন এবং তার ব্যক্তিগত সংগ্রামের দিকগুলো তুলে ধরা হতে পারে।

ইতিমধ্যেই নাকি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন সারা। মধুবালার রূপ, গ্ল্যামার, পোশাক, অভিনয়ের ভঙ্গি এমনকি কথাবলার ধরন—সবকিছু নিখুঁতভাবে রপ্ত করতে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। লুক পরীক্ষা থেকেও শুরু করে প্রতিটি খুঁটিনাটিতে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা সারা অর্জুন ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে হঠাৎ করেই জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন। এখন দেখার বিষয়, মধুবালা-র মতো কিংবদন্তি চরিত্রে তিনি দর্শকদের মন কতটা জয় করতে পারেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X