সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পহেলা বৈশাখে দীপ্ত প্লেতে আসছে ‘ছদ্মবেশী ভালোবাসা’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩০ এএম
পহেলা বৈশাখে দীপ্ত প্লেতে আসছে ‘ছদ্মবেশী ভালোবাসা’

পহেলা বৈশাখ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে দর্শকরা উপভোগ করতে পারবেন জনপ্রিয় চায়নিজ মাইক্রোড্রামা ‘True Love In Disguise (ছদ্মবেশী ভালোবাসা)’, যা এবার বাংলা ভাষায় ডাবিং করা হয়েছে।

মাইক্রোড্রামা হলো স্বল্পদৈর্ঘ্যের, পর্বভিত্তিক ধারাবাহিক কনটেন্ট, যেখানে প্রতিটি পর্ব সাধারণত ১ থেকে ৩ মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে। এসব কনটেন্ট সাধারণত ভার্টিক্যাল মোডে দেখা হয়, যা মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে উপযোগী।

দ্রুতগতির গল্প, আবেগঘন মুহূর্ত এবং আকস্মিক মোড়—এই তিনটি বৈশিষ্ট্য মাইক্রোড্রামাকে জনপ্রিয় করে তুলেছে। ব্যস্ত জীবনে স্বল্প সময়ে বিনোদনের জন্য এটি এখন দর্শকদের কাছে একটি নতুন ট্রেন্ড হয়ে উঠছে।

ভালোবাসা কখনও পরিকল্পনা মেনে আসে না—তবুও নিয়তি নিজের মতো করেই সব ঠিক করে নেয়। এমনই এক আবেগঘন প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ছদ্মবেশী ভালোবাসা’।

খ্যাতিমান ডিজাইনার অ্যাভ্রিল ল্যাভিন ও প্রভাবশালী ব্যবসায়ী ফু ইয়ানসি দুজনেই পরিবারের ঠিক করা সম্পর্ক থেকে সরে এসে নিজেদের মতো করে ভালোবাসা খুঁজতে চায়। কিন্তু ভাগ্যের খেলায় ছদ্মবেশেই তাদের দেখা হয়ে যায়, জন্ম নেয় প্রেম, আর শুরু হয় এক অজানা যাত্রা। শেষ পর্যন্ত যখন সত্য প্রকাশ পায়, তখন তারা আবিষ্কার করে এই ভালোবাসার পথটা শুরু থেকে ঠিক করে রেখেছিল তাদের পরিবারই।

এই ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনার দায়িত্বে ছিলেন মাহমুদুল হাসান মুরাদ। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়শ্রী মজুমদার লতা, আর বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন দীপ্ত টিভির নিজস্ব কণ্ঠাভিনয় টিম। পুরো প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন মোর্শেদ সিদ্দিকী মরু।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X