সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘মামা ভাগ্নে’ ‘নাককাটা রাজা’ ও ‘গুপ্তবিদ্যা’ নিয়ে প্রস্তুত বিবর্তন

মিনা বিশ্বাস
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ এএম
বিবর্তন যশোর  । ছবি : গ্রামের কাগজ

বারো মাসে তেরো পার্বণের এদেশে একেকটি উৎসব একেকটি আবহ তৈরি করে, উৎসবের ধরণও হয় ভিন্ন ভিন্ন। তবে উৎসবে আনন্দের বহিঃপ্রকাশ হয় একই ধরনের। হাসিখুশিতে, আর আনন্দের মাধ্যমে তার প্রকাশ ঘটে। বাঙালির সার্বজনীন উৎসব, প্রাণের উৎসব পহেলা বৈশাখে গোটা জাতি মিলিত হন সম্মিলিতভাবে। পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক রাজধানীখ্যাত যশোরের বিভিন্ন সংগঠনের মধ্য বিশেষ একটি স্থান জুড়ে রয়েছে বিবর্তন। তিন যুগেরও বেশি সময় ধরে বিবর্তন যশোরের সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ করছে স্বমহিমায়। সামাজিক দায়বদ্ধতা থেকে নানান ধরনের অসঙ্গতির বিরুদ্ধে নাটকের মাধ্যমে শৈল্পিক প্রতিবাদ জানিয়ে আসছে বিবর্তন।

তিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বিবর্তন পহেলা বৈশাখে বরাবরই নানান আয়োজনে অনুষ্ঠান আয়োজন করে থাকে। আমন্ত্রণপত্র, অতিথি আপ্যায়ন, বৈশাখী পোশাক পরিচ্ছদ প্রতিটি ক্ষেত্রে থাকে নতুনত্ব ও যত্নের ছোঁয়া। এবারেও তার ব্যতিক্রম নয়। বৈশাখী আয়োজনের নানান প্রস্তুতি চলছে বিবর্তনে। এবারে আমন্ত্রণপত্রে চিরাচরিত ঐতিহ্যতেই ফিরে গেছে বিবর্তন। নান্দনিক কাগজের কার্ডে নানান রঙের আল্পনা আর তাতে সংযুক্ত করা ফুলের ঘূর্ণি। কার্ডের একপাশে বৈশাখী প্রতিপাদ্য লেখা থাকছে “নতুন করে আবার তবে চলি নতুন পথে, পুরাতনের স্মৃতিটুকু থাকুক না হয় সাথে”। পোশাকেও রাখা হয়েছে বৈশাখী আবহের লাল সাদার সংমিশ্রণ। মেয়ে শিশু শিল্পীদের ফ্রক ও সালোয়ার কামিজে এবং ছেলে শিশু শিল্পীদের পাঞ্জাবীতে থাকছে লাল রঙ। লাল সাদার ছাপায় নারীদের শাড়ি ও পুরুষদের পাঞ্জাবীতে নকশা করা হয়েছে। পহেলা বৈশাখের সকালে ৬টা ৩০মিনিটে নবকিশলয় স্কুল প্রাঙ্গনে শুরু হবে বিবর্তনের বৈশাখী অনুষ্ঠান। যথারীতি এবারেও সুরধুনীর সাথে যৌথভাবে আয়োজিত হবে অনুষ্ঠান। এছাড়া সকাল আটটা ৪৫মিনিটে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ শেষে সকাল ১০টায় সংগঠন কার্যালয়ে অতিথি আপ্যায়ন করা হবে। অতিথি আপ্যায়নে তালিকায় থাকবে লুচি, আলুর দম ও মিষ্টি। সকাল এবং বিকেল দু-পর্বে সাজানো হয়েছে অনুষ্ঠান আয়োজন। বিকেল চারটায় একই স্থানে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব থাকছে। অনুষ্ঠানমালায় থাকবে নাচ, গান, আবৃত্তি ও নাটক। ছোটদের দুটি ও বড়দের একটি করে নাটক পরিবেশিত হবে। ছোটদের পরিবেশনায় ‘মামা ভাগ্নে’ ও ‘নাককাটা রাজা’ এবং বড়দের পরিবেশনায় থাকবে নাটক ‘গুপ্তবিদ্যা’। এবারে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন ছাড়াও বিবর্তন ৪ বৈশাখেও অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। বিবর্তন পরিচালিত স্কুল আনন্দ বাড়ি’র পরিবেশনায় টাউন হল মাঠে ৪ বৈশাখ (১৭ এপ্রিল) শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠান থাকছে। এদিনও নাচ, গান, আবৃত্তি আর নাটকের মধ্য দিয়ে মঞ্চ মাতাবেন বিবর্তন শিল্পীরা। বিবর্তন প্রাঙ্গনে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং শুক্রবার দুই বেলা করে চলছে অনুশীলন। শুক্রবার সকাল ১০টা থেকে দুুপুর একটা এবং বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত নাচ, গান, আবৃত্তি ও নাটকের মহড়া চলছে বিবর্তনের নিজ আঙিনায়। বৈশাখী নানান অনুষ্ঠান আয়োজনের জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বিবর্তন শিল্পীবৃন্দ।

বৈশাখী আয়োজনের বিষয়ে বিবর্তন সভাপতি নওরোজ আলম খান চপল বলেন, বরাবরই নতুনত্বের ছোঁয়া থাকে আমাদের বৈশাখী অনুষ্ঠান আয়োজনে, এবারেও তেমনটিই হবে। দেশে দেশে যুদ্ধ, অশান্ত একটি পরিবেশ বিরাজ করছে বিশ্বময়। আমরা শান্তি চাই। আমাদের বৈশাখী অনুষ্ঠানের শুরুতেই শান্তির সে বাণী বা বার্তা পৌঁছে দিতেই এবারের উদ্বোধনী পর্বে থাকছে ‘যুদ্ধ নয় শান্তি চাই, তোলো আওয়াজ তোলো আওয়াজ’ এ গান। এ গানের পাশাপাশি বৈশাখী যত গান ও অন্যান্য আয়োজন থাকছে। আমরা এবারে পহেলা বৈশাখের অনুষ্ঠানের পাশাপাশি ৪ বৈশাখও অনুষ্ঠান করছি। তাই অনুষ্ঠান আয়োজন অন্যবারের চেয়ে আরও বড় পরিসরে হতে যাচ্ছে। এসকল আয়োজনের জন্য আমাদের শিল্পী ও কর্মীরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের সকল আয়োজনে সবাইকে নিমন্ত্রণ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X