সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কেন ‘বনলতা এক্সপ্রেস’ ফিরিয়ে দিলেন বিপাশা হায়াত?

বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ এএম
কেন ‘বনলতা এক্সপ্রেস’ ফিরিয়ে দিলেন বিপাশা হায়াত?

দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। নব্বই দশকের এই তারকা দীর্ঘদিন পর্দায় কম দেখা গেলেও, এখনও তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান বিপাশা হায়াত। সিনেমাটির নির্মাতা তানিম নূর তাকে এই প্রস্তাব দিলেও, শেষ পর্যন্ত তা গ্রহণ করেননি এই অভিনেত্রী।

একটি পডকাস্টে নিজের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে গিয়ে বিপাশা জানান, তিনি এমন চরিত্রে কাজ করতে চান যেখানে অভিনয়ের জন্য তাকে সম্পূর্ণভাবে নিজেকে উজাড় করে দিতে হয়। তার ভাষায়, একজন অভিনেতার জন্য শারীরিক ও মানসিক—দুই ধরনের চ্যালেঞ্জ থাকা জরুরি।

প্রস্তাবিত চরিত্রটি তার কাছে তেমন চ্যালেঞ্জিং মনে হয়নি বলেই তিনি এই সিনেমায় কাজ করেননি। অর্থাৎ, সৃজনশীল পরিশ্রমের সুযোগ কম থাকায় তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন।

উল্লেখ্য, সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা এবং আজমেরী হক বাঁধন-সহ আরও অনেকে।

দেশের প্রেক্ষাগৃহে সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দারুণ সাড়া ফেলেছে ‘বনলতা এক্সপ্রেস’। যদিও এতে অভিনয় করেননি বিপাশা, তবুও ছবিটির সাফল্যে শুভকামনা জানিয়েছেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X