সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রেক্ষাগৃহে আসছে বহুল প্রতীক্ষিত ছবি ‘মাসুদ রানা’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৫ এএম
প্রেক্ষাগৃহে আসছে বহুল প্রতীক্ষিত ছবি ‘মাসুদ রানা’

বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’কে ঘিরে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি অবশেষে মুক্তির পথে। দীর্ঘ পাঁচ বছরের অনিশ্চয়তা কাটিয়ে ছবিটি আগামী কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিনেমাটির ট্রেলার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। ফলে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০২০ সালে মাসুদ রানা সিরিজ অবলম্বনে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। এর মধ্যে ‘এমআরনাইন: ডু অর ডাই’ ইতোমধ্যে মুক্তি পেলেও সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটি নানা কারণে আটকে ছিল।

প্রযোজক আব্দুল আজিজ জানান, জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের অনুমোদিত চিত্রনাট্য অনুযায়ী বড় বাজেটে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। নির্মাণশৈলী ও অ্যাকশন দৃশ্যে আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করা হয়েছে বলেও দাবি তার।

সিনেমাটির অধিকাংশ দৃশ্যধারণের কাজ প্রায় পাঁচ বছর আগেই শেষ হয়েছিল। বর্তমানে মাত্র এক দিনের শুটিং বাকি আছে, যার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতির অপেক্ষা করছে প্রযোজনা সংস্থা।

প্রযোজক জানিয়েছেন, বাকি অংশের সম্পাদনা ও ডাবিংসহ সব কাজ সম্পন্ন হয়েছে। চলতি মাসের মধ্যেই সিনেমাটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। কোরবানির ঈদে মাল্টিপ্লেক্সসহ সারাদেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে।

এই সিনেমায় গোয়েন্দা মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে সোহানা চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা পূজা চেরিকে।

সিনেমায় নিজের চরিত্রের প্রয়োজনে পূজাকে ব্যাপক অ্যাকশন দৃশ্যে অংশ নিতে হয়েছে।

এ ছাড়া অবনিতা চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি। দীর্ঘদিন আটকে থাকা এই সিনেমাটি নিয়ে সিনেমা সংশ্লিষ্ট ও দর্শক মহলে ব্যাপক কৌতূহল বিরাজ করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X