সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাহুলের মৃত্যুর তদন্তে কঠোর অবস্থান আর্টিস্ট ফোরামের

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম
প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যু নিয়ে টলিউডে আলোচনা অব্যাহত রয়েছে। এ ঘটনায় সরব হয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরাম। শুক্রবার অনুষ্ঠিত ফোরামের এক বৈঠকে কড়া প্রতিক্রিয়া জানান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বৈঠক শেষে প্রসেনজিৎ বলেন, “যে চলে গেছে তাকে আর ফেরানো যাবে না। কিন্তু তার সন্তান যেন বড় হয়ে জানতে পারে, তার বাবা কেন চলে গেল।”

ফোরামের সম্পাদক শান্তিলাল জানান, রাহুলের মৃত্যুর পর সংশ্লিষ্ট ধারাবাহিকের প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে মৃত্যুর কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। তবে সন্তোষজনক জবাব না পাওয়ায় শনিবার (৪ এপ্রিল) থানায় এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালে পানিতে নামেন রাহুল। পরে তিনি আর ওপরে উঠতে পারেননি এবং পানিতে তলিয়ে যান। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে দিঘা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X