মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে তিনদিন ব্যাপী নাট্যোৎসবে ১৪ নাটক মঞ্চস্থ, বিমোহিত দর্শকরা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১১:১২ পিএম
বিশ্ব নাট্য দিবস উপলক্ষে যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে তিন দিনব্যাপী নাট্য উৎসবের সমাপনী দিনে স্বপ্নচারী নাট্য নিকেতন মঞ্চস্থ করে নাটক

একের পর এক মোহনীয় বাউল সুরের মধ্য দিয়ে শেষ হলো যশোরে তিনদিন ব্যাপী নাট্য উৎসবের। রবিবার রাতে শহরের টাউন হল ময়দানে রওশন আলী মঞ্চে এই নাট্য উৎসবের আয়োজন করা হয়। গত ২৭ মার্চ বিশ্বনাট্য দিবস উপলক্ষে নাট্য উৎসব উদযাপন পর্যদের আয়োজন করে।

সমাপনী দিনে উৎসব বৃষ্টি বিঘ্নিত হলেও নাট্য কর্মী আর নাট্য প্রেমী দর্শকের আগ্রহে মঞ্চ ছেড়ে যায়নি কেউ। শেষ দিনে মঞ্চস্থ হয় পাঁচটি নাটক। প্রথমেই ছিল কবি কাসেদুজ্জামান সেলিম রচিত ‘এবং সাবধান’, আবুল হাসান তুহিনের নির্দেশনায় ‘জীবন’, হারুন আল আজীজের নির্দেশনায় ‘মানুষ’, কামরুল হাসান রিপন নির্দেশিত থিয়েটার ক্যানভাস পরিবেশন করে “বৈতংমিক” এবং সব শেষে মঞ্চস্থ হয় প্রবাসী হাসান রচিত ও নির্দেশিত এবং শিল্পাঙ্গনের পরিবেশনায় নাটক “ধাঁধার পালা”। নাট্য উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক কর্মীদের মিলনমেলায় পরিণত হয় মঞ্চস্থল। শেষে যশোরের বাউল শিল্পীরা পরিবেশন করেন মনমাতানো বাউল সংগীত। রওশন আলী মঞ্চে বটগাছের তলায় একের পর এক মোহনীয় বাউল সুরে মুগ্ধ হন দর্শকেরা।

নাট্য উৎসবের আহবায়ক নওরোজ আলম খান চপল বলেন, ‘মঞ্চ নাটক কেবল বিনোদন নয়, বরং সমাজের অসংগতি, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বৈষম্য ও কুসংস্কারগুলো অত্যন্ত সাহসিকতার সাথে তুলে ধরে। তারই ধারাবাহিকতায় বিশ্বনাট্য দিবস উপলক্ষে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো নাট্য উৎসবের আয়োজন করে। নাট্য উৎসবের মাধ্যমে দেশের সংস্কৃতি তুলে ধরা হয়। এই উৎসবে নাট্যপ্রেমীদের মধ্যে আলাদা উৎসব বিরাজ করে কয়েকদিন ধরে। দেশের সাংস্কৃতি তুলে ধরতে আগামি বছরও নাট্য উৎসবের আয়োজন করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X