সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পর্দায় ফিরছেন আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ এএম
আনুশকা শর্মা

দীর্ঘ আট বছরের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা—এমন গুঞ্জনই এখন জোরালো ভারতীয় চলচ্চিত্র মহলে। তবে এই প্রত্যাবর্তনটি হতে যাচ্ছে একেবারেই ভিন্ন আঙ্গিকে। জনপ্রিয় দক্ষিণী পরিচালক অ্যাটলির নতুন মেগা প্রজেক্টে সম্পূর্ণ নতুন লুকে দেখা যেতে পারে তাকে।

এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক করতে চলেছেন আনুশকা শর্মা। বড় বাজেটের সায়েন্স ফিকশন ঘরানার এই ছবিতে তার বিপরীতে থাকছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। অ্যাটলির পরিচালনায় এই প্রজেক্টটি যে বড়সড় আয়োজন হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।

আনুশকা শর্মা

শুধু আনুশকা ও আল্লু অর্জুনই নন, এই সিনেমায় আরও থাকছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা এবং জাহ্নবী কাপুর। ফলে ছবিটি ইতোমধ্যেই একটি মাল্টি-স্টারার মেগা প্রজেক্ট হিসেবে আলোচনায় উঠে এসেছে।

তবে সবচেয়ে বড় ‘টুইস্ট’ হচ্ছে রাশমিকা মান্দানার চরিত্রটি। মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে এই প্রথম পর্দায় তাকে এক দুর্ধর্ষ খলনায়িকার ভূমিকায় দেখা যেতে পারে। অন্যদিকে, আল্লু অর্জুনকে দেখা যাবে একাধিক ভিন্ন ভিন্ন চরিত্রে, যা দর্শকদের জন্য বাড়তি পাওনা।

আনুশকা শর্মা

উল্লেখ্য, ২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবির ব্যর্থতার পর আনুশকা নিজেকে সিনেমা থেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন। ব্যক্তিগত জীবন এবং মাতৃত্বকে সময় দিতে গিয়ে পার করেছেন দীর্ঘ আটটি বছর। মাঝে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ নিয়ে কাজ করলেও সেটি এখনো আলোর মুখ দেখেনি। এমন পরিস্থিতিতে দক্ষিণী পরিচালকের এই মেগা প্রজেক্ট আনুশকার ক্যারিয়ারের জন্য একটি ‘গেম চেঞ্জার’ হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X