সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভ্যালেরি পেরিন মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম
ভ্যালেরি পেরিন

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভ্যালেরি পেরিন মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘সুপারম্যান’ তারকার বয়স হয়েছিল ৮২ বছর। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।

ভ্যালেরির বন্ধু ও জীবনসঙ্গী স্টেসি সাউদার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ২০১৫ সালে ভ্যালেরির পার্কিনসন্স রোগ ধরা পড়ে। সময়ের সঙ্গে চলাফেরার ক্ষমতা, খাওয়া-দাওয়া ও কথা বলার সক্ষমতার বড় অংশ হারিয়ে ফেলে। বেভারলি হিলসের বাড়িতে তার মৃত্যু হয়েছে।

স্টেসি সাউদার বলেন, “অসাধারণ সাহস ও সহমর্মিতার সঙ্গে পার্কিনসন্স রোগের মোকাবিলা করেছে সে। একবারের জন্যও কোনো অভিযোগ করেনি। সে ছিল সত্যিকারের অনুপ্রেরণা, জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করেছে। কী দারুণ এক জীবনই না ছিল তার। তাকে ছাড়া পৃথিবীটা কম সুন্দর মনে হচ্ছে।”

১৯৪৩ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেন ভ্যারেলি। ক্যারিয়ারের শুরুতে লাস ভেগাসে শোগার্ল হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে প্লেবয় ম্যাগাজিনের কভারেও জায়গা করে নেন। তবে নিজেকে শুধু সেই গণ্ডিতে আটকে রাখেননি, বরং অভিনয়ের মাধ্যমে বারবার নিজেকে প্রমাণ করেছেন।

১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘লেনি’ সিনেমায় ভ্যালেরি পেরিনের অভিনয় অস্কারের মনোনয়ন পর্যন্ত নিয়ে যায়। সিনেমাটি ছিল স্ট্যান্ডআপ কমেডিয়ান লেনি ব্রুসের জীবন নিয়ে, যেখানে প্রধান চরিত্রে ছিলেন ডাস্টিন হফম্যান। এ সিনেমায় ‘হানি’ চরিত্রে পেরিনের অভিনয় সমালোচকদের বিশেষভাবে মুগ্ধ করে। জটিল, দ্বৈত অনুভূতির চরিত্রটিকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলেন তিনি।

তবে সাধারণ দর্শকের কাছে ভ্যালেরি পেরিন সবচেয়ে বেশি পরিচিত ‘সুপারম্যান’ সিরিজের ‘মিস টেশম্যাকার’ চরিত্রে অভিনয়ের জন্য। ক্রিস্টোফার রিভ অভিনীত সুপারম্যানের বিপরীতে পেরিন ভিলেন লেক্স লুথারের সঙ্গিনী ছিলেন। এ চরিত্রে শুধু তার সৌন্দর্য নয়, মানবিক দ্বন্দ্বও তুলে ধরেছিলেন। বিশেষ করে সেই দৃশ্যগুলোতে, যেখানে তিনি সুপারম্যানকে বাঁচাতে সাহায্য করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X