সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সহ অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে পরিণীতির

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৯:০০ এএম
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিক রাঘব চড্ডারের প্রেম ও বিবাহ সবসময়ই যেন রূপকথার মতো। তবে সম্প্রতি পরিণীতি এমন একটি মন্তব্য করেছেন, যা নিয়ে ভক্ত মহলে তোলপাড় সৃষ্টি করেছে। ইনস্টাগ্রামে তিনি জানালেন, কখনও কখনও সহ অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে।

সদ্য মা হওয়া পরিণীতি এই মুহূর্তে স্বামী রাঘব চড্ডারের সঙ্গে থাইল্যান্ডে ছুটি উপভোগ করছেন। সমুদ্রের নোনা জল ও ব্যাংককের চায়না টাউনের ব্যস্ত রাস্তায় কাটানো মুহূর্তগুলো তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বিয়ের পর থেকে দিল্লি-মুম্বাই দুই শহরের মধ্যে যাতায়াত করতেন তিনি, কিন্তু মা হওয়ার পর আপাতত দিল্লিতেই স্থিতিশীল হয়েছেন।

বিগত দুই বছর বড় পর্দায় সেভাবে দেখা মেলেনি পরিণীতির। এরই মাঝে হঠাৎ তার এই ‘প্রেমের ইচ্ছা’ নিয়ে দানা বাঁধছে রহস্য। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করেন তিনি। সেখানে ক্যাপশনে লেখেন, কখনও কখনও সহ অভিনেতার প্রতি ভালোলাগা তৈরি হয়।

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া

স্বভাবতই প্রশ্ন ওঠে, তবে কি রাঘবকে ছেড়ে অন্য কারও প্রেমে পড়লেন অভিনেত্রী? তবে রহস্য খুব বেশিক্ষণ জিইয়ে রাখেননি পরিণীতি। একটু খেয়াল করলেই দেখা যায়, সেই ভ্যানিটি ভ্যানের বাইরে বড় অক্ষরে লেখা স্বামী রাঘব চড্ডার নাম। মূলত স্বামীর সঙ্গে কোনো এক অনুষ্ঠানে গিয়েই দুষ্টুমি করে এমন ছবি পোস্ট করেছেন তিনি।

ইতোমধ্যেই নিজের পডকাস্টে একাধিকবার স্বামীর সাক্ষাৎকার নিয়েছেন পরিণীতি। এবার কি তবে বাস্তব জীবনের পর রূপালি পর্দাতেও অর্থাৎ ‘রিল’ লাইফে জুটি বাঁধছেন এই দম্পতি? যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি অভিনেত্রী।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই রাঘবকে নিজের ‘হিরো’ হিসেবে সম্বোধন করেন এই বলিউড সুন্দরী। ভক্তদের মতে, সহ অভিনেতার আড়ালে আসলে স্বামী রাঘবের প্রতিই নিজের ভালোবাসা আরও একবার জাহির করলেন পরিণীতি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X