সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জটিলতা কাটিয়ে স্টার সিনেপ্লেক্সে ফিরল শাকিব খানের ‘প্রিন্স’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৯:৫৪ পিএম
শাকিব খান। ছবি: সংগৃহীত

রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে চারটি শুরু থেকেই স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রদর্শিত হলেও প্রথম দিন অনুপস্থিত ছিল শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। তবে সব জটিলতা কাটিয়ে অবশেষে ঈদের দ্বিতীয় দিন রোববার রাত থেকে সিনেমাটি সিনেপ্লেক্সে প্রদর্শন শুরু হয়েছে।

রোববার রাত ৮টা ১০ মিনিটে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল শাখায় ‘প্রিন্স’-এর প্রথম শো অনুষ্ঠিত হয়। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সোমবার থেকে সিনেপ্লেক্সের সব শাখাতেই নিয়মিতভাবে সিনেমাটি প্রদর্শিত হবে।

ঈদের দিন সিনেমাটি সিনেপ্লেক্সে না চলায় দর্শকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে নানা গুঞ্জন ছড়ায়, বিশেষ করে ডিসিপি জমা না দেওয়ার বিষয়টি সামনে আসে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানায়, ডিসিপি জমা দেওয়া হলেও সেটি সিনেপ্লেক্সের সার্ভারের সঙ্গে সামঞ্জস্য না থাকায় প্রদর্শন সম্ভব হয়নি।

নির্মাতাদের ভাষ্য, সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতে সম্পন্ন হওয়ায় কিছু কারিগরি জটিলতা তৈরি হয়, যার কারণে এ সমস্যা দেখা দেয়। এতে আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক শিরিন সুলতানা।

শুধু সিনেপ্লেক্স নয়, একই ধরনের কারিগরি সমস্যার কারণে দেশের প্রায় অর্ধশত সিঙ্গেল স্ক্রিনেও ঈদের দিন ‘প্রিন্স’ প্রদর্শন করা যায়নি। টিকিট বিক্রি হওয়ার পরও শো বাতিল হওয়ায় কয়েকটি হলে ভাঙচুরের ঘটনাও ঘটে। তবে বর্তমানে সব সমস্যা সমাধান হয়েছে এবং বিভিন্ন হলে সিনেমাটি চলছে বলে দাবি প্রযোজকের।

নব্বইয়ের দশকের ঢাকার প্রেক্ষাপটে নির্মিত ‘প্রিন্স’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমায় গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তাঁর বিপরীতে রয়েছেন তাসনিয়া ফারিণ ও টালিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এছাড়া আরও অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার ও মৃত্যুঞ্জয় ভট্টাচার্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X