সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘রাক্ষস’ ছেড়ে কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ সাবিলা নূর?

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম
সাবিলা নূর

গেল কোরবানি ঈদে অভিনেত্রী সাবিলা নূরের ‘বরবাদ’ সিনেমা দর্শক ও সিনেমাপ্রেমীদের মন জয় করতে ব্যর্থ হয়েছিল। যদিও সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পায়নি, সাবিলা তার কেরিয়ারে নতুন ছবির প্রস্তাব পাচ্ছেন। একসময়ে গুঞ্জন ছড়িয়েছিল, তিনি ‘রাক্ষস’ ছবিতে অভিনয় করবেন, যা পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

কিন্তু শেষ পর্যন্ত সাবিলা রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’-এ উঠে বসেন।

সাবিলা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তানিম নূর ভাইয়া জুলাই মাসে ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। সিনেমার ব্যাপারে আমাদের আগেই আলোচনা হয়েছিল।

যখন প্রশ্ন করা হয়, কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ তিনি যোগ দিয়েছেন, সাবিলা বলেন, সিনেমার কাজের ক্ষেত্রে পরিকল্পনা গুরুত্বপূর্ণ। ঈদের আগে সময় সীমিত ছিল, তাই সবাই চাইছেন জানুয়ারির মধ্যে সবকিছু সম্পন্ন করতে। যাতে পোস্ট প্রোডাকশনের সময় থাকে। সব বিষয় মিলিয়ে আমি ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি।

সাবিলা নূর

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় সাবিলার সঙ্গে জুটি বেঁধেছেন শরিফুল রাজ। তারকাবহুল এ সিনেমায় দেখা যাবে শরিফুল রাজ (ডা. আশহাব), জাকিয়া বারী মম (আফিয়া), শ্যামল মাওলা (আজিজ) এবং ইন্তেখাব দিনারকে (বড় চাচা)। এ ছাড়া থাকছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন; তাঁকে দেখা যাবে সুরমা চরিত্রে।

সিনেমায় বড় চমক চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম জুটি। মিস্টার এ.কে.কে চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে এবং রাশেদ উদ্দিন চরিত্রে পর্দায় আসবেন মোশাররফ করিম। চঞ্চল মন্ত্রী চরিত্রে, তাঁর স্ত্রী আজমেরি। অন্যদিকে মোশাররফ একজন ভবঘুরে মদ্যপ মানুষ।

ইউসিবি নিবেদিত চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওস। সার্বিক সহযোগিতায় রয়েছে ‘ডোপ’।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X