মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ট্রেলার ভিউয়ের নতুন ইতিহাস গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

কাগজ ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আবারও স্পাইডার-ম্যান জ্বরে আক্রান্ত দর্শকরা। সনি ও মার্ভেল স্টুডিওসের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই ৭১৮.৬ মিলিয়ন ভিউ ছুঁয়ে নতুন রেকর্ড গড়েছে। এর ফলে এটি এখন পর্যন্ত সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ট্রেলার হিসেবে জায়গা করে নিয়েছে।

মুক্তির মাত্র আট ঘণ্টার মধ্যেই ট্রেলারটি ৩৭৩ মিলিয়ন ভিউ পায়, যা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’-এর ২৪ ঘণ্টার রেকর্ডকে ছাড়িয়ে যায়। শুধু তাই নয়, বহুল আলোচিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ ৬)-এর ৪৭৫ মিলিয়ন ভিউয়ের রেকর্ডও পেছনে ফেলেছে এটি।

এর আগে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ট্রেলার ২৪ ঘণ্টায় ৩৫৫.৫ মিলিয়ন ভিউ পেয়েছিল। নতুন কিস্তি ‘ব্র্যান্ড নিউ ডে’ সেই রেকর্ডও ভেঙে দিয়েছে।

নতুন সিনেমার গল্প গড়ে উঠেছে ‘নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পরের প্রেক্ষাপটে। এখানে পিটার পার্কারকে দেখা যাবে এক পরিণত তরুণ হিসেবে, যে শহরকে রক্ষা করতে নিজের প্রিয়জনদের স্মৃতি থেকে নিজেকে মুছে ফেলেছে। নিউ ইয়র্ক শহরে একাকী অপরাধ দমনে ব্যস্ত পিটারের জীবনে এবার আসবে নতুন শারীরিক পরিবর্তন এবং এক শক্তিশালী অতিমানবীয় শত্রু, যা তার অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন টম হল্যান্ড, জেনডায়া, স্যাডি সিঙ্ক ও মার্ক রাফালোসহ আরও অনেক তারকা। চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্স। প্রযোজনায় আছেন কেভিন ফাইগি ও অ্যামি প্যাসকেল।

আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।

সূত্র: ডেডলাইন

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X