সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ডোরেমন নির্মাতা সুতোমু শিবায়ামা আর নেই

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম
ডোরেমন নির্মাতা সুতোমু শিবায়ামার মৃত্যুতে শোক। ছবি: সংগৃহীত

শিশু থেকে বড় সব বয়সী দর্শকের প্রিয় কার্টুন ‘ডোরেমন’-এর নির্মাতা সুতোমু শিবায়ামা আর নেই। গত ৬ মার্চ তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।

তার মৃত্যুতে জাপানের অ্যানিমেশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, জনপ্রিয় ধারাবাহিক ডোরেমন-এর পরিচালনায় তিনি বহু বছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি নিন্তামা রান্তারো ধারাবাহিকের প্রধান পরিচালক হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

জাপানের অ্যানিমেশন শিল্পে শিবায়ামাকে অন্যতম পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়। ‘ডোরেমন’-এর মতো জনপ্রিয় ধারাবাহিককে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে তার অবদান ছিল অনন্য। নবিতা, শিজুকার মতো চরিত্রগুলো তার হাত ধরেই দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। এই সিরিজের ওপর ভিত্তি করে তিনি একাধিক পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন এবং দীর্ঘদিন পরিচালনার দায়িত্বে ছিলেন।

১৯৬৩ সালে একটি খ্যাতিমান অ্যানিমেশন প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন শিবায়ামা। পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে তিনি অসংখ্য জনপ্রিয় কাজ উপহার দেন এবং একপর্যায়ে নিজস্ব অ্যানিমেশন প্রতিষ্ঠানও গড়ে তোলেন।

শুধু ‘ডোরেমন’ নয়, চিবি মারুকো, ‘নিন্তামা রান্তারো’সহ আরও বহু জনপ্রিয় ধারাবাহিক ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অ্যানিমেশন শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাকে আজীবন সম্মাননা প্রদান করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X