সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আনুশকা শেঠি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৮:২০ পিএম
অভিনেত্রী আনুশকা শেঠি। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি কে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। ৪৪ বছর বয়সে এসে তিনি শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন এমন খবরেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

এর আগে সম্প্রতি বিয়ের খবর আলোচনায় ছিল তারকা জুটি বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা-কে ঘিরে। এবার সেই তালিকায় যোগ হলো আনুশকার নাম।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘বাহুবলী’খ্যাত এই অভিনেত্রী এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পরিকল্পনা করছেন। জানা গেছে, ওই ব্যক্তি তার পরিবারের পরিচিত এবং বর্তমানে দুই পরিবারের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। উভয়ের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ খবরে নতুন করে আলোচনায় এসেছে আনুশকার সহ-অভিনেতা প্রভাস-এর নামও। ‘বাহুবলী’ সিনেমায় তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে, বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল।

যদিও সেই গুঞ্জন আগেই নাকচ করেছিলেন আনুশকা। এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রভাস তার দীর্ঘদিনের বন্ধু এবং তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কই রয়েছে।

গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, সম্ভাব্য বিয়েটি হতে পারে ঘরোয়া আয়োজনে, যেখানে শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করা হয়নি।

এদিকে, সাম্প্রতিক এই গুঞ্জন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি আনুশকা শেঠি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X