সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম
অভিনেতা শামস সুমন। ছবি: সংগৃহীত

একসময়ের জনপ্রিয় টিভি নাটকের অভিনেতা শামস সুমন আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন নির্মাতা আদিবাসি মিজান। এক ফেসবুক পোস্টে তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্টের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘদিন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন শামস সুমন। বিজ্ঞাপনচিত্রের বাইরেও তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), হ্যালো অমিত (২০১২), নমুনা (২০০৮), বিদ্রোহী পদ্মা (২০০৬) ও জয়যাত্রা (২০০৪)।

২০০৮ সালে স্বপ্নপুরণ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

অভিনয়ের পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর সদস্য ছিলেন। পরবর্তীতে দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকলেও ‘রেডিও ভূমি’-তে স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X