সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হারানো গৌরব ফিরিয়ে আনতে শ্রেয়া ঘোষালের চিন্তাভাবনা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম
শ্রেয়া ঘোষাল

বিশ্বজুড়ে যখন টেলর সুইফট বা রিহানা মতো নারী শিল্পীরা মিউজিক চার্টের শীর্ষে রাজত্ব করছেন, ঠিক তখনই ভারতের বিনোদন জগতের চিত্র উল্টো। গায়ক অরিজিৎ সিং বা র‌্যাপার বাদশাহদের ভিড়ে নারী গায়িকাদের স্থান দিন দিন সংকুচিত হচ্ছে। সম্প্রতি রাজ শমানির পডকাস্টে জাতীয় পুরস্কারজয়ী গায়িকা শ্রেয়া ঘোষাল আফসোস প্রকাশ করে বললেন, ভারত আজও কিছুটা পিতৃতান্ত্রিক।

শ্রেয়া ঘোষাল জানালেন যে, ভারতের সংগীত ইতিহাস সবসময় এমন ছিল না। তিনি বলেন, “লতা মঙ্গেশকর বা আশা ভোঁসলের সময় তারা পুরুষ গায়কদের চেয়েও বেশি প্রভাবশালী ছিলেন। তাদের গানের সংখ্যা ছিল আকাশছোঁয়া। কিন্তু গত দশকে সেই ভারসাম্য নষ্ট হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমান ইন্ডাস্ট্রি এক চরম বিভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছে।

শ্রেয়া ঘোষাল বলেন, এই বিভ্রান্তি কাটতে সময় লাগবে, তবে তিনি দমে যাওয়ার মানুষ নন। বর্তমানে তিনি তার ‘The Unstoppable’ ওয়ার্ল্ড ট্যুর নিয়ে ব্যস্ত, যেখানে যুক্তরাজ্য, আমেরিকা এবং আরব আমিরশাহিতে পারফর্ম করবেন। তিনি মনে করেন, ফিউশন এবং এক্সপেরিমেন্টাল মিউজিকের মাধ্যমে আবার গায়িকাদের হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব।

পরিসংখ্যানের তথ্য দিয়ে বোঝালেন কেন তিনি উদ্বিগ্ন। শ্রেয়া বলেন, ‘টপ ১০ ছেড়ে দিন। টপ ৫০-এর তালিকায় গেলেও দেখবেন সেখানে বড়জোর ছয় থেকে সাতজন গায়িকার গান আছে। বাকি সব পুরুষ কণ্ঠ।’ বড় বাজেটের গান বা আইটেম সংয়ের বাইরে নারী শিল্পীদের জন্য গান তৈরির প্রবণতা কমছে। এ গায়িকা বলেন, ‘চিকনি চামেলি’র মতো গানে কণ্ঠ দিলেও এখন তিনি এ ধরনের গান থেকে দূরে থাকতে চান।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম শ্রেয়া ঘোষালের। মাত্র চার বছর বয়স থেকেই মায়ের কাছে গানের তালিম শুরু করেন তিনি। পরে রাজস্থানের রাওয়াতভাটায় বড় হয়ে ওঠা এবং প্রথাগত হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের শিক্ষাগ্রহণ। ২০০০ সালে মাত্র ১৬ বছর বয়সে জি টিভির রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে অংশ নেন এবং বিজয়ী হন।

সেখানেই বলিউড পরিচালক সঞ্জয়লীলা বানসালির নজরে আসেন শ্রেয়া ঘোষাল। বানসালি তার ড্রিম প্রজেক্ট ‘দেবদাস’-এ সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের (পারো) কণ্ঠ হিসেবে শ্রেয়াকে সুযোগ দেন। ‘ডোলারে ডোলা’ বা ‘বৈরী পিয়া’-র মতো গানে তার কাজ রাতারাতি তাকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। প্রথম সিনেমাতেই জিতে নেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। আর পেছন ফিরে তাকাতে হয়নি এ গায়িকাকে।

প্রায় আড়াই দশক ধরে শ্রেয়ার কণ্ঠের জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল। লতাপরবর্তী জামানায় গোটা দেশের সবচেয়ে পছন্দের গায়িকার তালিকায় একদম উপরের দিকে রয়েছেন এ বাঙালি কন্যা শ্রেয়া ঘোষাল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X