সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অস্কার : ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে উপস্থাপক প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৩:১৯ পিএম
প্রিয়াঙ্কা চোপড়া

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কার বা ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে এবার উপস্থাপক হিসেবে যুক্ত হয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই গুরুত্বপূর্ণ খবরটি নিশ্চিত করেছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৫ মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে এই তারকাখচিত আয়োজন। বিশ্ব চলচ্চিত্রের সেরা কাজ ও শিল্পীদের স্বীকৃতি দিতে প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হচ্ছে অস্কার অনুষ্ঠান।

এবারের অস্কারের আসরে প্রিয়াঙ্কার পাশাপাশি উপস্থাপক হিসেবে আরও দেখা যাবে হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে, রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর মতো খ্যাতিমান তারকাদের। বিশেষ করে রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর একসঙ্গে মঞ্চে উপস্থিতি ‘আয়রন ম্যান’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য বড় চমক হতে যাচ্ছে।

প্রিয়াঙ্কা তার পোস্টে আসন্ন এই অনুষ্ঠানের জন্য নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে চলতি বছরে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসেও কে-পপ তারকা লিসার সঙ্গে পুরস্কার উপস্থাপনা করে বিশ্বমঞ্চে নিজের জোরালো উপস্থিতির জানান দিয়েছিলেন এই অভিনেত্রী।

ভারতীয় তারকা হিসেবে প্রিয়াঙ্কার আগে ৯৫তম অস্কারে উপস্থাপক হিসেবে মঞ্চে ছিলেন দীপিকা পাড়ুকোন। সেই আসরে তিনি ‘আরআরআর’ সিনেমার বিশ্বখ্যাত গান ‘নাটু নাটু’র পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবারের ৯৮তম অস্কার আসরের সঞ্চালনায় আরও থাকবেন জনপ্রিয় উপস্থাপক কোনান ও’ব্রায়েন।

উল্লেখ্য, এই বছর ১৬টি মনোনয়ন নিয়ে অস্কারের দৌড়ে শীর্ষে রয়েছে ‘সিনার্স’ সিনেমাটি। সেরা অভিনেতা ও অভিনেত্রী বিভাগে তিমোথি শালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেসি বাকলির মতো তারকারা লড়াই করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X