সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পরকীয়া গুঞ্জনে ভাঙনের মুখে থালাপতি বিজয়ের সংসার

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম
২৬ বছরের দাম্পত্যে ভাঙনের গুঞ্জন—আইনি বিচ্ছেদের আবেদন। ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের ২৬ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের খবর নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, তাঁর স্ত্রী সঙ্গীতা সোরনালিগম আইনি বিচ্ছেদের আবেদন করেছেন।

দীর্ঘদিনের সম্পর্কের পর ১৯৯৯ সালে সঙ্গীতাকে বিয়ে করেন বিজয়। বিভিন্ন সূত্রের দাবি, অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিনয়ের পাশাপাশি বর্তমানে রাজনীতিতেও সক্রিয় বিজয়। তিনি তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) নামে একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। সামনে তামিলনাড়ুর নির্বাচনকে ঘিরে তাঁর ব্যক্তিগত জীবনের এই খবর রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে বিজয়ের ব্যক্তিগত জীবনের এই সংকটের খবর প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন, আবার কেউ সমালোচনাও করছেন।

জানা গেছে, বিচ্ছেদ সংক্রান্ত মামলাটি ইতোমধ্যে আদালতে উঠেছে এবং আগামী ২০ এপ্রিল পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় ২৬ বছরের সংসার জীবনে বিজয় ও সঙ্গীতার দুই সন্তান রয়েছে। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মধ্যেও রাজনীতিতে সক্রিয় থাকার ইচ্ছার কথা আগেই জানিয়েছেন বিজয়। তাঁর মতে, ভক্তদের ভালোবাসাই তাঁর প্রধান শক্তি এবং ভবিষ্যতেও তিনি তাদের জন্য কাজ করে যেতে চান।

সূত্র: এনডিটিভি, পিঙ্কভিলা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X