সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

উদয়পুরে রাজকীয় আয়োজনে বিজয়–রাশমিকার বিয়ে

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম
রাজকীয়ভাবে বিয়ে করলেন বিজয়-রাশমিকা

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুর-এ এক রাজকীয় কিন্তু ঘনিষ্ঠ আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। সকাল ১০টা ১০ মিনিটে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে শুভক্ষণে বিয়ের পর্ব শেষ হয়।

‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় বিজয়-রাশমিকার অনবদ্য রসায়ন দর্শকদের মন জয় করেছিল আগেই। দীর্ঘদিন সম্পর্কের গুঞ্জন থাকলেও তারা বিষয়টি আড়ালে রেখেছিলেন। তবে বিয়ের আগে ভক্তদের কাছে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নেন এই তারকা জুটি।

এবার সেই অনস্ক্রিন প্রেমই বাস্তবে রূপ নিল, যা ভক্তদের জন্য নিঃসন্দেহে বড় সুখবর।

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার রাজকীয় বিয়ে

বিয়ের রেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমে স্বামী বিজয়ের সঙ্গে ছবি শেয়ার করেন রাশমিকা। আবেগঘন ক্যাপশনে তিনি লেখেন, পরিচয় করিয়ে দিই—আমার স্বামী মিস্টার বিজয় দেবেরাকোন্ডা। যে মানুষটা আমাকে শিখিয়েছে ভালোবাসা আর শান্তি আসলে কী। বিজু, তোমাকে বর্ণনা করার ভাষা আমার জানা নেই। তোমার স্ত্রী হতে পেরে আমি গর্বিত।

পিছিয়ে ছিলেন না বিজয়ও। নিজের প্রিয় বন্ধুকে স্ত্রী হিসেবে পেয়ে তিনি লিখেছেন, একদিন ওকে খুব মিস করছিলাম। মনে হচ্ছিল ও পাশে থাকলে দিনটা আরো ভালো হতো, খাবারটা আরো সুস্বাদু লাগত। তখনই বুঝলাম ওকে আমার সারাজীবনের জন্য প্রয়োজন।

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার রাজকীয় বিয়ে

রাশমিকা তার বিশেষ দিনে বেছে নিয়েছিলেন সিঁদুরে লাল রঙের সিল্ক শাড়ি। শাড়ির সরু সোনালি পাড় আর সূক্ষ্ম জরির কাজ তাকে করে তুলেছিল অনন্য। তবে সবার নজর কেড়েছে তার গয়না। আধুনিক মেহেদির বদলে তিনি হাত ও পায়ে ঐতিহ্যবাহী আলতা পরেছিলেন।

খোঁপায় সাধারণ ফুলের বদলে তিনি পরেছিলেন বিশেষ নকশা করা সোনার গয়না, সাথে ছিল টায়রা ও টিকলি। তার গলার হারে ছিল দেবী লক্ষ্মীর মূর্ত খোদাই করা বড় লকেট। গলা থেকে পেট পর্যন্ত ঝোলানো এই হারটি দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের আভিজাত্য ফুটিয়ে তুলেছে। কানে ভারী দুল, কোমরবন্ধনী, হাতের সোনার চুড়ি-বালা আর আংটিতে রশ্মিকাকে অনেকটা দেবীর মতো লাগছিল।

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার রাজকীয় বিয়ে

বিজয় দেবেরাকোন্ডার সাজও ছিল দেখার মতো। তিনি পরেছিলেন সাদা সিল্কের ধুতি ও সাথে লাল উত্তরীয়। উত্তরীয়র সোনালি পাড় আর মুক্তোর কারুকাজ তার লুকে আলাদা মাত্রা যোগ করেছিল। গলায় মোটা সোনার হার আর হাতে বাজুবন্ধ পরে বিজয়কে অনেকেই দেবতুল্য বলে মন্তব্য করেছেন।

বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি এই জুটির আংটি বদলের মুহূর্তটিও ছিল বিশেষ। তাদের এনগেজমেন্ট রিং দুটির ডিজাইন ছিল একদম আলাদা ও আভিজাত্যে ভরপুর, যা সবার নজর কেড়েছে।

বিয়ের রেশ কাটতে না কাটতেই আসছে বড় খবর। আগামী ৪ মার্চ হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বিশাল বিবাহোত্তর সংবর্ধনা বা রিসেপশন। দক্ষিণি চলচ্চিত্র জগতের নামী-দামী তারকাদের উপস্থিতিতে সেই অনুষ্ঠানটিও যে সমানভাবে চর্চায় থাকবে, তা বলাই বাহুল্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X