সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অভিনেত্রী রশ্মি লীলা আর নেই

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম
অভিনেত্রী রশ্মি লীলা আর নেই

কন্নড় টেলিভিশন অভিনেত্রী রশ্মি লীলা আর নেই। ১৬ ফেব্রুয়ারি ফুসফুসজনিত জটিলতায় বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্বামী সারক্কি মঞ্জু, যিনি লিখেছেন, রশ্মি শেষ পর্যন্ত লড়াই করেছে। জীবনের প্রতি তার ভালোবাসা এবং আমাদের প্রতি অগাধ টান ছিল। কিন্তু ঈশ্বরের ইচ্ছার কাছে আমরা পরাজিত।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গেল অর্ধযুগের বেশি সময় ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন রশ্মি। ধীরে ধীরে সেটি জটিল আকার ধারণ করে। একসময় পালমোনারি ফাইব্রোসিসে রূপ নেয়। এটি এমন রোগ, যা ফুসফুসের টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে এবং শ্বাসপ্রশ্বাসকে কষ্টকর করে তোলে।

চিকিৎসা খরচ ক্রমশ বেড়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছিল তার পরিবার। এ অবস্থায় কন্নড় চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রির সহকর্মীরা এগিয়ে আসেন। অনেকেই আর্থিক সহায়তা করেছেন। প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে একটি ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছিল। এতে পরিবার নতুন স্বপ্ন দেখা শুরু করেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। অস্ত্রোপচারের পর জটিলতা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X