বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

মারা গেলেন অভিনেত্রী রশ্মি লীলা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম
রশ্মি লীলা। ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন কন্নড় টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেত্রী রশ্মি লীলা। ফুসফুসজনিত জটিলতায় বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। এ তথ্য জানিয়েছেন অভিনেত্রীর স্বামী সারক্কি মঞ্জু।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর স্বামী সারক্কি লিখেছেন, রশ্মি শেষ পর্যন্ত লড়াই করেছে। জীবনের প্রতি তার ভালোবাসা এবং আমাদের প্রতি অগাধ টান ছিল তার। কিন্তু ঈশ্বরের ইচ্ছার কাছে পরাজিত আমরা।

গত সাত বছর ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন অভিনেত্রী রশ্মি। ধীরে ধীরে সেটি জটিল আকার ধারণ করে। একসময় পালমোনারি ফাইব্রোসিসে রূপ নেয়। এটি এমনই গুরুতর রোগ, যা ফুসফুসের টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে এবং শ্বাসপ্রশ্বাসকে কষ্টকর করে তোলে।

চিকিৎসকদের ভাষ্যমতে―এ অবস্থায় ফুসফুস ধীরে ধীরে শক্ত হয় এবং শরীরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌঁছাতে পারে না। গত এক বছর ধরে প্রতিদিন অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে বেঁচে ছিলেন রশ্মি।

চিকিৎসা খরচ ক্রমশ বেড়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছিল তার পরিবার। এ অবস্থায় কন্নড় চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রির সহকর্মীরা এগিয়ে আসেন। অনেকেই আর্থিক সহায়তা করেছেন। প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে একটি ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছিল। এতে পরিবার নতুন স্বপ্ন দেখা শুরু করেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। অস্ত্রোপচারের পর জটিলতা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

ইসি সানাউল্লাহ / জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় নির্বাচন প্রস্তুতি

X