সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মা হওয়ার গুঞ্জনে বুবলী, ‘আমি ডিভোর্সড নই’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম
শবনম বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আবার মা হতে যাচ্ছেন—এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে বুবলী স্পষ্টভাবে কিছু বলেননি। আর ঢালিউড কিং শাকিব খানও এ নিয়ে প্রকাশ্যে নীরব রয়েছেন।

কয়েক দিন আগে এক টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শবনম বুবলী। সঞ্চালক সরাসরি জানতে চাইলেন, আপনি কি সত্যিই আবার মা হতে যাচ্ছেন?

শবনম বুবলী

এ প্রসঙ্গে বুবলী বলেন, দর্শকদের নানা ধরনের ধারণা থাকে। আমার ব্যক্তিগত জীবন আছে, পেশাগত জীবনও আছে। দর্শক প্রায়ই জিজ্ঞাসা করতে চায় এবং ভবিষ্যদ্বাণী করার চেষ্টা করে।

বুবলী আরও যোগ করেন, আমি কখনোই কাউকে মামলা করার হুমকি দিইনি। তবে যারা মিথ্যা গুজব ছড়ায়, এআই ভিডিও বানায়, তাদের কথার ব্যাপারে সতর্ক করেছি। সমাজে নেতিবাচক তথ্য ছড়ানো উচিত নয়।

ছেলের সাথে শবনম বুবলী

মা হওয়ার গুঞ্জন সম্পর্কেও বুবলী বললেন, আমি বিবাহিত, ডিভোর্সড নই। আমার গর্ভধারণ বা না হওয়া দর্শকদের জানানো সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। বিবাহিত একজন মহিলার ব্যক্তিগত বিষয় নিয়ে গুজব করা দুঃখজনক।

শবনম বুবলী

শবনম বুবলী দর্শকদের কাছে সবকিছু ব্যাখ্যা করার চাপেও রাজি নন। তিনি বলেন, আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কখন বলব বা বলব না—সেটা আমাদের নিজস্ব সিদ্ধান্ত। দর্শকরা যখন আমাদের সিনেমা দেখেন, তখন তারা গঠনমূলক সমালোচনা করতে পারেন। ব্যক্তিগত জীবন নিয়ে জবাবদিহি করার প্রয়োজন নেই।

বুবলী ও শাকিব খান

বুবলী সিনিয়র শিল্পীদের উদাহরণ টেনে বলেন, আমাদের পরিবার ও ব্যক্তিগত জীবন সকলের সামনে উন্মুক্ত নয়। শিল্পীরা সবসময় সীমাবদ্ধতা বজায় রাখেন। আমাদের কাজের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সিনেমার শুটিং বা ব্র্যান্ডিং শুট করি, তবে এর মানে সবকিছু প্রকাশ করা নয়।

শবনম বুবলী

উল্লেখযোগ্য, শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাঁদের পুত্রসন্তান শেহজাদ খান বীর জন্মগ্রহণ করেন। পরে এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জনও শোনা যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X