সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কেন অভিনয় থেকে বিদায় নিলেন নওবা?

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম
নওবা তাহিয়া

বাংলাদেশী অভিনেত্রী নওবা তাহিয়া সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে তিনি অভিনয় থেকে বিদায় নিচ্ছেন। তার মূল মনোযোগ এবার পড়াশোনা ও ব্যক্তিগত উন্নয়নে নিবদ্ধ থাকবে।

নওবা জানিয়েছেন, এ বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তি হয়েছেন। এতদিন পড়াশোনার পাশাপাশি অভিনয় করলেও এখন তিনি পুরোপুরি শিক্ষায় মনোযোগ দিতে চান।

তিনি বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার পর থেকেই আমি নিজেকে অভিনয় থেকে সরিয়ে রাখতে চেয়েছিলাম। একসাথে পড়াশোনা ও অভিনয় করা কঠিন। পড়াশোনা বাদ দিয়ে অভিনয় করব—তেমন সাহস হয়নি।

এর আগে ফেসবুকে নওবা লিখেছিলেন, শোবিজে সুন্দর চারটি বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ছিল, এবং এর জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ থাকব। আমার দ্বীন, নিজের ভেতরের শান্তি, শেখা এবং প্রিয়জনের সান্নিধ্যে স্বস্তি পেয়েছি। শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দেওয়াই এখন আমার জীবনের সঠিক পথ।

নওবা আরও জানিয়েছেন, এখন থেকে আমি কোনো নতুন নাটক, টিভিসি শো বা ওটিটি প্রজেক্টে কাজ করব না। আগে করা কাজগুলো হয়তো সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না। আমার প্রতি এতদিন যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।

নওবার শোবিজ যাত্রা শুরু হয়েছিল শিশুদের অনুষ্ঠান উপস্থাপনা দিয়ে। পরবর্তীতে নাটক ও ওয়েবফিল্মে নাম লেখান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’ ‘কন্ট্রোল প্লাস জেড’, ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’ উল্লেখযোগ্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X