সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ফের নতুন সিনেমায় জুটি দেব-শুভশ্রী

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম
দেব-শুভশ্রী

টালিউডের জনপ্রিয় দুই তারকা দেব অধিকারী এবং শুভশ্রী গাঙ্গুলি আবারও নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন। সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সুখবর নিশ্চিত করেছেন তারা।

আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের পূজায় দেবের প্রযোজনায় সিনেমাটি মুক্তি পাবে। তবে বর্তমানে সিনেমার নাম ও নির্মাতার নাম প্রকাশ করা হয়নি।

সিনেমার ঘোষণা দেওয়ার পাশাপাশি দেব ও শুভশ্রী ভক্তদের একটি বিশেষ অনুরোধও জানিয়েছেন। তারা বলেছেন যে, সিনেমার প্রচারে তাদের পরিবার বা সঙ্গীদের দিকে কোনো কটাক্ষ বা ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়। শুভশ্রী বলেন, অতীতে যা ঘটেছে, তা নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি এবং আমাদের পাশে রয়েছে আমাদের সঙ্গীরা। রুক্মিণী এবং রাজকে ধন্যবাদ, তাদের সমর্থনের জন্যই আমরা কাজ করতে পারছি।

দেব আরও যোগ করেন, লাইভের পর ভক্তদের অনুরোধ, আমাদের সঙ্গীদের উদ্দেশে খারাপ মন্তব্য করবেন না। আমরা জানি, আপনারা আমাদের ভালোবাসেন এবং আমাদের একসঙ্গে দেখতে চান।

গত বছর আগস্টে, প্রায় এক দশকের বিরতির পর দেব ও শুভশ্রী বড় পর্দায় হাজির হয়েছিলেন ‘ধূমকেতু’ সিনেমা নিয়ে। সেই সময় সিনেমার প্রচারে তাদের সম্পর্ক নিয়ে যেমন আলোচনা হয়েছিল, তার চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছিলেন নায়িকার স্বামী রাজ চক্রবর্তী এবং দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র। এবার তা এড়িয়ে ভক্তদের সতর্ক করেছেন তারা।

দেব জানিয়েছেন, নতুন সিনেমায় থাকবে প্রেম, অ্যাকশন ও রোমাঞ্চ সহ সকল ধরনের বিনোদন উপাদান। এছাড়া, সিনেমার টিকিট অগ্রিম বুকিং নেওয়া শুরু হয়েছে প্রায় ১০ মাস আগে থেকেই।

দেব-শুভশ্রীর এই জুটি প্রথম বড় পর্দায় হাজির হয়েছিল ২০০৯ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যালেঞ্জ’ সিনেমায়। সিনেমাটি তখনই ব্লকবাস্টার হয়ে ওঠে এবং এরপর থেকে তারা টালিউডের দর্শকের প্রিয় জুটি হিসেবে আবির্ভূত হন। ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’ সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় দর্শকরা তাদের জুটি পছন্দ করেছেন।

যদিও তাদের প্রেম ভাঙে, তারপরও পেশাদারিত্বের কারণে ২০১৫ সালে তারা ‘ধূমকেতু’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। দশ বছর পর সেই সিনেমা মুক্তি পায় এবং সাফল্যের পর এবার নতুন সিনেমায় ফের মিলিত হতে চলেছেন দেব-শুভশ্রী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X