সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শুধু লেহেঙ্গা পরে নাচানাচি করলেই হয় না : পরীমণি

বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম
পরীমণি

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প অবলম্বনে নির্মিতব্য ‘শাস্তি’ সিনেমা ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন পরীমণি এবং চঞ্চল চৌধুরী, যা সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বৃদ্ধি করেছে।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীমণি জানিয়েছেন, এই প্রজেক্টে যুক্ত হওয়ার অন্যতম কারণ হল নারী পরিচালক। তিনি বলেন, আমি শুরু থেকেই এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকতে পেরে স্বস্তি অনুভব করছি। স্ক্রিপ্টের প্রতিটি ধাপ, চরিত্রের ছোট ছোট পরিবর্তন, গল্পের পলিশ— সবকিছুর সঙ্গে আমি শুরু থেকেই ছিলাম। কাজের ক্ষেত্রে চরিত্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নায়ক-নায়িকা বা গ্ল্যামারের চেয়ে গল্প ও চরিত্রের গভীরতা মুখ্য।

পরীমণি আরও যোগ করেন, এখন আর শুধু লেহেঙ্গা পরে নাচানাচি করলেই হয় না। আমরা এমন কাজ চাই, যা বেঁচে থাকার মতো, যেখানে চরিত্রটাই প্রধান। চরিত্রকে ফোকাস করলে স্বাভাবিকভাবেই নারীকেন্দ্রিক বিষয় উঠে আসে; কারণ আমি একজন নারী।

পরীমণি বলেন, নারী পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে আরও আত্মবিশ্বাসী করেছে। তার মতে, এমন সুযোগ এখনও খুব কম পাওয়া যায়, যা তার পেশাগত জীবনে এক বিশেষ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

পরী জানান, রবীন্দ্রনাথের গল্পে অভিনয়ের অভিজ্ঞতা তার জন্য সবসময়ই আকর্ষণীয়। তিনি বলেন, সাংবাদিকরা বহুবার আমাকে জিজ্ঞেস করেছেন, কোন চরিত্রটি করতে চাই। আমি সবসময়ই বলেছি, রবীন্দ্রনাথের কোনো সুন্দর চরিত্র করতে চাই।

সিনেমার পরিচালক লীসা গাজী বলেন, রবীন্দ্রনাথের ছোটগল্প থেকে আমরা মূল গল্পের বীজ নিয়েছি। সিনেমা মূল গল্পের সরাসরি প্রতিফলন হবে না, এটি রূপান্তরিত একটি গল্প। চিত্রনাট্য আমরা তিনজন মিলে লিখছি, এবং এখনও কিছু পরিবর্তন হতে পারে। আপাতত চঞ্চল চৌধুরী, পরীমণিসহ কয়েকজন শিল্পীকে উপযুক্ত মনে হয়েছে, তাদের নিয়ে সিনেমার কাজ এগিয়ে নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X