সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন অভিনেত্রী কিয়ানা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম
অভিনেত্রী কিয়ানা

নিউইয়র্কে শুক্রবার (১৬ জানুয়ারি) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মার্কিন অভিনেত্রী কিয়ানা আন্ডারউড, যিনি জনপ্রিয় কমেডি সিরিজ ‘অল দ্যাট’-এ অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৩ বছর।

সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলি জানিয়েছে, নিউইয়র্ক শহরের ডেপুটি কমিশনার অফিসের একটি মুখপাত্র বলেছেন, কিয়ানা পিটকিন অ্যাভিনিউ এবং মাদার গ্যাস্টন বুলেভার্ড ক্রস করতে গেলে তাকে একটি ধূসর রঙের গাড়ি চাপা দেয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আহত অভিনেত্রীর মাথা ও শরীর মারাত্মকভাবে থেঁতলে গিয়েছিল এবং ইএমএস তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে অজ্ঞাত চালক পালিয়ে যায় এবং এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্ট এই দুর্ঘটনার তদন্ত করছে।

কিয়ানা আন্ডারউড কিডস নেটওয়ার্কের স্কেচ শো ‘অল দ্যাট’-এর ১০ম সিজনে অভিনয় করেছিলেন। এই সিরিজে মূলত আমান্ডা বাইনস এবং কেনান থম্পসনও ছিলেন। আইএমডিবি অনুসারে, কিয়ানা ২০০৪ ও ২০০৫ সালে এই সিরিজে দেখা গেছে।

তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে অ্যানিমেটেড শো ‘লিটল বিল’, যা বিখ্যাত কমেডিয়ান বিল কসবি নির্মাণ করেছিলেন। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত সিরিজটির চারটি সিজনে ফিলিসিয়া রামাড, গ্রেগরি হাইন্স, টাইলার জেমস উইলিয়ামস এবং রুবি ডিওসহ আরও কয়েকজন শিল্পী অংশগ্রহণ করেছিলেন।

কিয়ানা ১৯৯৯ সালে ‘দ্য 24 আওয়ার ওম্যান’ সিনেমার জন্য নির্বাচিত হন, যেখানে ছিলেন রোজি পেরেজ, প্যাটি লুপোন এবং ওয়েন্ডেল পিয়ার্স। ২০০১ সালে ‘সান্তা, বেবি’ সিনেমায় তার কণ্ঠ ব্যবহার করা হয়। এছাড়াও, হেয়ারস্প্রে এর প্রধান জাতীয় সফরে অভিনয়ের জন্য কিয়ানাকে নির্বাচিত করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X