সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হিমির সরাসরি জবাব : সবাইকে খুশি করা যাবে না

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম
জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি

ছোট পর্দার অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনার শিরোনামে উঠেছেন। অভিনয়ের ব্যস্ত সময়ের ফাঁকেও তিনি নিয়মিতভাবে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন, তবে এবার নিজের সাজগোজ ও মেকআপ নিয়ে একটি মন্তব্যে সরাসরি জবাব দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন।

ঘটনাটি শুরু হয় হিমির ফেসবুক লাইভ থেকে। লাইভ চলাকালীন একজন ভক্ত হিমির মেকআপ নিয়ে মন্তব্য করেন, ‘চোখে মেকআপ না করলে আপনাকে আরও ভালো লাগত।’ এই মন্তব্যে কিছুটা বিরক্ত হয়ে হিমি সরাসরি প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, আপনাদের কিছু না কিছু বলতেই হবে! মেকআপ না করলে বলেন মেকআপ করলে ভালো হতো, আবার করলে বলেন না করলেই ভালো হতো। আসলে কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না।

নিজের সাজগোজের যুক্তি দিতে হিমি আরও বলেন, আজকের পোশাকের সঙ্গে মিলিয়ে একটু সাজগুজু করেছি। করতে দেন না কেন? সমস্যাটা কোথায়?

পরবর্তীতে হিমি লাইভ ভিডিওর বিশেষ অংশ রিলস আকারে নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা তার স্পষ্টবাদী প্রতিক্রিয়ার প্রশংসা করেন। অনেক ভক্তের মতে, তারকাদের ব্যক্তিগত পছন্দ ও সাজগোজ নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকা উচিত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X