সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘দম’ সিনেমায় ফিরছেন অভিনেত্রী ডলি জহুর

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
ডলি জহুর

ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেত্রী ডলি জহুর দীর্ঘ এক দশক পর আবারও বড় পর্দায় ফিরছেন। আফরান নিশো অভিনীত এবং রেদোয়ান রনি পরিচালিত নতুন সিনেমা ‘দম’-এর মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

সবশেষ ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দুই পৃথিবী’ সিনেমায় দেখা গিয়েছিল ডলি জহুরকে। এরপর দীর্ঘ সময় চলচ্চিত্রে না থাকলেও তিনি নিয়মিত ছিলেন ছোট পর্দার নাটক ও টেলিভিশন প্রজেক্টে। প্রিয় অভিনেত্রীর বড় পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা—অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

পরিচালক রেদোয়ান রনি নির্মিত ‘দম’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে অভিনেত্রী জানান, ছবির গল্প, লোকেশন এবং পরিচালকের কাজের প্রতি নিষ্ঠাই তাঁকে আবারও সিনেমায় ফিরতে অনুপ্রাণিত করেছে।

ডলি জহুর বলেন, রনি খুব মেধাবী ও সিনসিয়ার পরিচালক। তাঁর আগের কাজ দেখলেই সেটা বোঝা যায়। ‘দম’ সিনেমাতেও তিনি দারুণভাবে কাজ করছেন।

শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি আরও জানান, চলনবিল অঞ্চলের মাঝখানে অত্যন্ত যত্ন নিয়ে সেট নির্মাণ করা হয়েছে। ভালো কাজের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা সেখানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জানা গেছে, ‘দম’ সিনেমায় ডলি জহুর অভিনয় করছেন আফরান নিশোর মায়ের চরিত্রে, যা গল্পে একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করবে।

উল্লেখ্য, সত্তরের দশকে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করলেও আশির দশকে চলচ্চিত্রে পা রাখেন ডলি জহুর। মা কিংবা ভাবির চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে বাংলা চলচ্চিত্রের এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। চার দশকের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘শঙ্খনীল কারাগার’, ‘আগুনের পরশমণি’, ‘দীপু নম্বর টু’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘বাবার আদেশ’, ‘মনের মাঝে তুমি’, ‘চাচ্চু’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X