সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মন্দিরে পূজা দিয়ে বিতর্কে নুসরাত, ক্ষুব্ধ ইসলামী বক্তারা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম
নুসরাত ও মাওলানা রাজভী

নতুন বছর শুরুর আগেই বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। ২০২৫ সাল শেষ হওয়ার আগে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত ঐতিহ্যবাহী মহাকালেশ্বর মন্দিরে গিয়ে শিবের ভস্ম আরতিতে অংশ নেন তিনি। ভক্তিভরে পূজা দেন, আশীর্বাদ নেন এবং সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা।

মুসলিম ধর্মাবলম্বী হয়েও হিন্দু মন্দিরে গিয়ে পূজা দেওয়া এবং হিন্দু রীতিনীতি মেনে আচার পালন করাকে শরিয়তি নিয়মের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ভারতের একাধিক ইসলামী বক্তা ও ধর্মীয় নেতা। বিশেষ করে বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্ষোভ প্রকাশ করেন অল ইন্ডিয়া জামাতের জাতীয় সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভী।

তিনি জানান, মুসলিম নারীদের মন্দিরে গিয়ে পূজা দেওয়া, জল অর্পণ করা কিংবা হিন্দু ধর্মীয় আচার অনুসরণ করা ইসলাম অনুমোদন করে না। তাঁর মতে, নুসরাত ভারুচার এই কাজ শরিয়ত বিরোধী এবং তা গুরুতর অপরাধের শামিল।

মাওলানা রাজভী আরও বলেন, শরিয়ত অনুযায়ী নুসরাত ভারুচা অপরাধী। এটি ইসলামের নিয়মের বিরুদ্ধে। তাঁর উচিত ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা এবং কলমা পাঠ করা।

এদিকে জানা গেছে, এটাই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার মহাকাল মন্দিরে গিয়েছেন নুসরাত ভারুচা। অতীতে তিনি নিজেই জানিয়েছিলেন, মহাকালেশ্বরে এসে শিবের মাথায় জল ঢাললে তাঁর মানসিক শান্তি আসে এবং প্রতি বছরই এই মন্দিরে আসার ইচ্ছা থাকে।

তবে সাম্প্রতিক এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত নুসরাত ভারুচা কোনও প্রতিক্রিয়া দেননি।

উল্লেখ্য, নুসরাত ভারুচা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তিনি ‘সোনু কি টিটু কি সুইটি’, ‘পেয়ার কা পাঞ্চনামা’, ‘ড্রিম গার্ল’, ‘ছোড়ি’-সহ একাধিক সফল ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত সক্রিয় এবং নিয়মিত ভক্তদের সঙ্গে নিজের জীবনের আপডেট শেয়ার করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X