সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘প্রীতিলতা’ হয়ে ফিরছেন পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম
চিত্রনায়িকা পরীমণি

দীর্ঘ সময়ের বিরতির পর আবার ক্যামেরার সামনে ফিরছেন পরীমণি। সমাজকল্যাণ এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীভিত্তিক সিনেমা ‘প্রীতিলতা’ শুটিং পুনরায় শুরু হতে চলেছে। নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন, সিনেমার বাকি অংশের শুটিং আগামী বছরের এপ্রিলে শুরু করার পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে পরীমণির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন রাশিদ পলাশ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাআল্লাহ ২০২৬। ছবির নিচে মন্তব্য করে পরীমণিও লিখেছেন, আমিও প্রস্তুত আছি।

এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে সব জটিলতা কাটিয়ে নতুন বছরে পরীমণি আবার ‘প্রীতিলতা’ হয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন।

নির্মাতা সূত্রে জানা যায়, সিনেমার কাজ ২০২০ সালের শেষের দিকে শুরু হয়েছিল। প্রায় ৩০ শতাংশ শুটিং তখন সম্পন্ন হয়েছিল, যার মূলত ঢাকার অংশ অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে পরীমণির মাতৃত্বকালীন বিরতি এবং অন্যান্য নানা কারণে কাজ বন্ধ হয়ে যায়। এখন সব কিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে বাকি অংশের শুটিং শুরু হবে।

উল্লেখযোগ্য, ২০২০ সালে প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনকে কেন্দ্র করে দুটি আলাদা সিনেমার কাজ শুরু হয়েছিল। এর মধ্যে প্রদীপ ঘোষের ‘বীরকন্যা প্রীতিলতা’ (নায়িকা তিশা) ২০২৩ সালে মুক্তি পেয়েছে। কিন্তু রাশিদ পলাশের সিনেমাটি মাঝপথে আটকে যায়। ২০২১ সালে পরীমণির ফার্স্ট লুক প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X