সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আবারও বড় পর্দায় ফিরছেন দেব-কোয়েল!

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
আবারও বড় পর্দায় ফিরছেন দেব-কোয়েল!

টলিউডের সর্বকালের সফল ও জনপ্রিয় অনস্ক্রিন জুটি দেব ও কোয়েল মল্লিক। ২০১৭ সালে ‘ককপিট’ সিনেমার পর দীর্ঘ ৮ বছর ধরে তারা একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। তবুও ভক্তদের মনে ‘পাগলু’ জুটির ক্রেজ এখনও অটুট। সম্প্রতি শোবিজ পাড়ায় জোরালো গুঞ্জন উঠেছে যে, দীর্ঘ বিরতির পর এই জুটি আবারও বড় পর্দায় ফিরতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ‘খাদান ২’ নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। অভিনেত্রী কোয়েল মল্লিক জানান, এখন বিষয়টা প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত কিছু না হলে বলা ঠিক হবে না। আমি এখনও চিত্রনাট্য পড়িনি। দেব আর আমার জুটি এক সময়ে অনেক জনপ্রিয় ছিল। ভালো গল্প ও স্ক্রিপ্ট পেলেই আমরা আবার বড় পর্দায় ফিরে আসব।

প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স যৌথভাবে সিনেমাটি নির্মাণ করতে পারে।

দেব-কোয়েলের পাশাপাশি, জিৎ-কোয়েল জুটিও দর্শকের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এই জুটিকেও বহুদিন ধরে বড় পর্দায় দেখা যায়নি। কোয়েল জানিয়েছেন, জিতের সঙ্গে কিছু আলোচনা হয়। তবে ছবি বানানোর জন্য চমৎকার চিত্রনাট্য দরকার।

সম্প্রতি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেব ও কোয়েলের উপস্থিতি সিনেমা প্রেমীদের মধ্যে নতুন জল্পনা উসকে দিয়েছে।

নতুন বছরের দরজায় কড়া নাড়ছে। রাত পোহালেই বড়দিনে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেবের ‘প্রজাপতি ২’ এবং কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি’, যা তাদের ফ্যানদের জন্য বিশেষ উপহার হিসেবে দেখা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X