সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভারতীয় মডেল সোনু রায় এবার বড় পর্দায়

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম
সুশোভন সোনু রায় । ছবি-গ্রামের কাগজ

বাংলা সিনেমায় নতুন সংযোজন হিসেবে দর্শকদের সামনে আসতে চলেছে ‘টেক কেয়ার ভালোবাসা’। বন্ধুত্ব ও ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তনের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে প্রথমবার বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে সুশোভন সোনু রায়কে। ছবিটির পরিচালনা করেছেন সৌম্যজিৎ আদক। গল্পে ‘জয়’ নামে যিনি একটি কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন—সেই চরিত্রে অভিনয় করেছেন সুশোভন। চরিত্রটির মাধ্যমে গল্পের নানা দিক ও আবেগগত টানাপোড়েন ফুটে উঠেছে।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সুশোভন ফ্যাশন ও মডেলিং জগতেও নিজেকে সক্রিয়ভাবে যুক্ত রেখেছেন। ৭ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত ‘এথনিক এলিগ্যান্স ২০২৫’ সৌন্দর্য প্রতিযোগিতাটি কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়—র‍্যাম্প ওয়াকের প্রশিক্ষণ, পোর্টফোলিও ফটোশুট, ব্যক্তিগত সাক্ষাৎকার পর্ব, গ্র্যান্ড র‍্যাম্প প্রদর্শনী এবং প্রশ্নোত্তর ধাপসহ মোট বেশ কয়েকটি রাউন্ড। বিচারকমণ্ডলী প্রতিযোগীদের বিভিন্ন পর্যায়ের পারফরম্যান্স বিবেচনা করে ফলাফল ঘোষণা করেন। সেই মূল্যায়নের ভিত্তিতেই সুশোভন ‘মিস্টার এথনিক এলিগ্যান্স ২০২৫ – প্রথম রানার্স-আপ’ নির্বাচিত হন।

হাওড়ায় জন্ম নেওয়া সুশোভনের শৈশব কেটেছে কলকাতা ও গুয়াহাটির দুই ভিন্ন পরিবেশে। অল্প বয়সে পিতৃহারা হওয়ার পরও তিনি শিক্ষাজীবন চালিয়ে যান এবং দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করেন। পাশাপাশি পশ্চিমা নৃত্যের প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনায় অংশ নেন।

অভিনয়ের পথে তাঁর প্রথম আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয় পরিচালক পীযূষ সাহার তত্ত্বাবধানে একটি কর্মশালায়। প্রায় দেড় বছর প্রশিক্ষণের পর তিনি ২০১৯ সালে টেলিভিশনে অভিষেক করেন ‘আনন্দময়ী মা’ (আকাশ আট) ধারাবাহিকের মাধ্যমে। সেখানে তিনি একজন বৈষ্ণব ভক্তের চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে তিনি স্টার জলসার ‘মোহর’ ও ‘কোড়াপাখি’-তে অভিনয় করেন, যেখানে তিনি ভিন্নধর্মী চরিত্রে কাজ করার সুযোগ পান। এছাড়াও তিনি জি বাংলার ‘যমুনা ঢাকি’, এবং স্টার জলসার ‘তিতলি’ ও ‘খেলাঘর’ ধারাবাহিকেও অভিনয় করেছেন।

কোভিড-১৯ পরিস্থিতির সময় অভিনয়ের কাজ উল্লেখযোগ্যভাবে কমে গেলে তিনি মডেলিংয়ের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ড ক্যাম্পেইনে যুক্ত হন। এতে তাঁর পেশাগত অভিজ্ঞতা আরও বিস্তৃত হয়। ২০২৪ সালে একটি অভিনয় কর্মশালায় অংশগ্রহণের সময় তাঁর সঙ্গে পরিচয় হয় পরিচালক সৌম্যজিৎ আদকের। সেই পরিচয়ের সূত্র ধরেই তিনি ‘টেক কেয়ার ভালোবাসা’ ছবিতে অভিনয়ের সুযোগ পান। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন নীলায়ন চট্টোপাধ্যায় ও ঈশান মিত্র।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X